সম্মানহানি হওয়ার আশঙ্কা, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

Published : Jul 18, 2022, 07:50 AM IST
সম্মানহানি হওয়ার আশঙ্কা, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

সংক্ষিপ্ত

বছরের চতুর্থ মাস শ্রাবণ। পাশাপাশি রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের চতুর্থ মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

শ্রাবণ বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের চতুর্থ মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের দ্বিতীয় মাস। এই মাসকে দেবাদিবেদ মহাদেবের মাসও বলা হয়। শ্রাবণ মাস বাংলা বছরের বাকি মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস। বাংলার শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা ও পুজো করা হয় । জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।


 

মেষ রাশির ব্যক্তিত্ব-
 রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। এদের কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। এরা অত্যন্ত বন্ধুবৎসল। তবে জেনে নেওয়া যাক শ্রাবণ মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- শ্রাবণে মহাদেবের পুজো মনের ইচ্ছা পূরণ করে, জেনে নিন এই মাসে শিব সাধনার ১০ সেরা উপকারিতা

আরও পড়ুন- শ্রাবণ মাসে সমস্ত কাজের বাধা কাটাতে শ্রীকৃষ্ণের নাম জপ করুন

আরও পড়ুন- শ্রাবণ মাসে এই ৬ টি জিনিস কিনলে জীবনে কখনও টাকার অভাব হবে না

শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে-
শ্রাবণ মাসে মেষ রাশির স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। এই মাসে অপরের চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় শত্রুর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে, তবে তা কাটিয়ে উঠতে সক্ষম হবেন। এই মাসে কোনও বিষয়ে অর্থ বিনিয়োগ করার আগে ভালো ভাবে চিন্তা-ভাবনা করে তবে বিনিয়োগ করুন। কোনও কারনে মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। প্রণয় সম্পর্কে বিরহ যোগ রয়েছে। সমাজে কোনও উপকার করার জন্য সম্মান লাভ হতে পারে। বাড়িতে নতুন অতিথি আগমণের যোগ রয়েছে। শিক্ষার্থীদের এই মাসে পড়াশুনোর মনযোগ বৃদ্ধ পাবে। অর্থহানির আশঙ্কা রয়েছে। বিদ্যার্থীদের জন্য ভাল সময় আসতে চলেছে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। এই মাসে কোনও ভুল কাজের জন্য সম্মানহানি হওয়ার আশঙ্কা রয়েছে। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: আজ বাড়িতে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল