তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর

Published : Jul 25, 2022, 07:51 AM IST
তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর

সংক্ষিপ্ত

বাংলা বছরের চতুর্থ মাস শ্রাবণ। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বাংলা বছরের চতুর্থ মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-  

শ্রাবণ বাংলা সনের তৃতীয় মাস। ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের চতুর্থ মাস। এটি বর্ষা মৌসুমে অন্তর্ভুক্ত দুই মাসের চতুর্থ মাস। এই মাসকে দেবাদিবেদ মহাদেবের মাসও বলা হয়। শ্রাবণ মাস বাংলা বছরের বাকি মাসগুলোর মধ্যে অন্যতম একটি মাস। বাংলার শ্রাবণ মাস জুড়ে শিবের আরাধনা ও পুজো করা হয় । জ্যোতিষশাস্ত্র মতে, জাতক বা জাতিকার জন্ম মাস তাঁর ব্যক্তিত্ব বা ভাগ্য নির্ধারণে সাহায্য করে। একইভাবে কোনও ব্যক্তির আচরণ এবং তাঁর চরিত্রের বৈশিষ্ট্য নির্ভর করে সেই ব্যক্তির জন্ম সময়, কাল বা জন্ম মাসের উপর। জাতকের ভাগ্য সম্পর্কে অনেক কিছুই বলে দেওয়া সম্ভব তাঁর জন্ম, জন্মবার এবং জন্মমাস থেকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শ্রাবণ মাসে জন্ম হলে, জেনে নিন সেই জাতক বা জাতিকার ব্যক্তিত্ব সম্বর্কে।

তুলা রাশির ব্যক্তিত্ব-
 রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এরা ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। চাকরি অপেক্ষা ব্যবসা জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন  রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। বিচার বিশ্লেষণ শক্তি প্রবল। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। তবে জেনে নেওয়া যাক বাংলা বছরের চতুর্থ মাস শ্রাবণ কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর-

আরও পড়ুন- সম্মানহানি হওয়ার আশঙ্কা, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে মেষ রাশির উপর

আরও পড়ুন- ব্যবসায় লাভ বৃদ্ধির যোগ, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে বৃষ রাশির উপর

আরও পড়ুন- কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে, দেখে নিন শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে কর্কট রাশির উপর


শ্রাবণ মাস কেমন প্রভাব ফেলবে-
শ্রাবণ মাসে তুলা রাশির রাজনীতির সঙ্গে যুক্তদের সম্মান বাড়তে পারে। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। চাকুরীজীবীদের জন্য ভালো সময়। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। অফিসে কোনও শুভ খবর পেতে পারেন এই মাসে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। তৃতীয় কাউকে নিয়ে অশান্তি বাড়তে পারে। বাড়িতে কোনও শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে। অভিভাবকদের সাহায্যে ব্যবসায় ক্ষতির আশঙ্কা কেটে যেতে পারে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্ক এই মাসে খুব একটা সুখের হবে না। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Somvati Amavasya 2026: সোমবতী অমাবস্যা কবে? ১৪ না ১৫ জুন? জানুন সঠিক তারিখ ও শুভ সময়
Love Horoscope in Bengali: সঙ্গীর সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করলেই মিলবে সমাধান! দেখে নিন আজকের প্রেমের রাশিফল