বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, দেখে নিন

Published : Apr 24, 2021, 11:15 AM IST
বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বৈশাখ বাংলার বছরের প্রথম মাস এই মাস গ্রীষ্মের আগমনী বার্তা দেয় রাশিচক্রের সপ্তম রাশি তুলা বৈশাখ মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। 

আরও পড়ুন- শনিবার ৪ রাশির জন্য অন্তত শুভ দিন, দেখে নিন আপনার রাশিফল 

তুলা রাশির জাতক-জাতিকারা এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। তবে এরা খেতে ও খাওয়াতে বেশি ভালোবাসেন। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। যে কোনও কাজে এরা ঘন ঘন মত বদলাতে উন্নতির পথে তা বাধা হয়ে দাঁড়াবে। এরা সাধারণত শান্ত প্রকৃতির হয়ে থাকে। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন-  বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে কন্যা রাশির উপর, দেখে নিন 

বৈশাখ মাসে তুলা রাশির গুরুজনদের সঙ্গে মতের অমিলের জন্য বাড়িতে সমস্যা দেখা দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। ব্যবসায় লাভের পরিমান খুব বেশি হবে না মোটের উপর থাকবে। এই মাসে বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনার ব্যবহারের ফলে কাছের কেউ কষ্ট পেতে পারেন। মাসের শেষের দিকে কোনও সুখবর পেতে পারেন। আপনার রাগ সামলে চলার চেষ্টা করুন নয়তো বিপদে পড়তে পারেন। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরিক দুর্বলতা দেখা দিতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল
Ajker Rashifal: সম্পত্তি সংক্রান্ত কিছুতে লাভ হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল