বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর, দেখে নিন

Published : Apr 25, 2021, 10:48 AM IST
বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে বৃশ্চিক রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

বৈশাখ বাংলার বছরের প্রথম মাস এই মাস গ্রীষ্মের আগমনী বার্তা দেয় রাশিচক্রের সপ্তম রাশি বৃশ্চিক বৈশাখ মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ মঙ্গল। 

আরও পড়ুন-  রবিবার ৪ রাশি কোনও খারাপ খবর পেতে পারেন, দেখে নিন আপনার রাশিফল 

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন-  বৈশাখ মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, দেখে নিন 

বৈশাখ মাসে বৃশ্চিক রাশির প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। গুরুজনদের সঙ্গে মতের অমিলের জন্য বাড়িতে সমস্যা দেখা দিতে পারে।  অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরিক দুর্বলতা দেখা দিতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। আপনার রাগ সামলে চলার চেষ্টা করুন নয়তো বিপদে পড়তে পারেন। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। মাসের শেষের দিকে কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায় লাভের পরিমান খুব বেশি হবে না মোটের উপর থাকবে। আপনার ব্যবহারের ফলে কাছের কেউ কষ্ট পেতে পারেন। এই মাসে কোনও কারণে খরচ বৃদ্ধি পেতে পারে। এই মাসে বিয়ে নিয়ে বাড়িতে আলোচনা হতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল
Ajker Rashifal: সম্পত্তি সংক্রান্ত কিছুতে লাভ হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল