এপ্রিল মাস কেমন কাটবে ধনু রাশির, দেখে নিন

Published : Apr 15, 2021, 09:29 AM IST
এপ্রিল মাস কেমন কাটবে ধনু রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের চতুর্থ মাস এপ্রিল এই মাসেই শুরু হয় বাংলার নতুন একটি বছর রাশিচক্রের নবম  রাশি ধনু এপ্রিল মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে

রাশিচক্রের নবম  রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থতম মাস এপ্রিল, ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে। 

আরও পড়ুন- পয়লা বৈশাখ ১৪২৮ কেমন কাটবে কোন রাশির, দেখে নিন আপনার রাশিফল 

এপ্রিল মাসে ধনু রাশির আইনি বিষয়ে যুক্ত থাকলে সাফল্য পাবেন। এই মাসে কোমড়ের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। গুরুজনের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। কোনও কাজে বাধা আসতে পারে। বেকারদের কাজের সুযোগ বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন রক্তপাতের যোগ আছে। 

আরও পড়ুন- 'সাফল্য লাভ করতে এই ৫ বিষয়ে অবগত থাকা উচিত', চানক্য নীতি 

বিদ্যার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। মাসের মাঝামাঝি সময়ে এই মাসে মানসিক চাপ বাড়তে পারে। বাবা-মায়ের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। ভাইরাসজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সামধানে থাকুন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। বাড়িতে মাঙ্গলিক কোনও কাজের জন্য আলোচনা হতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল
Ajker Rashifal: সম্পত্তি সংক্রান্ত কিছুতে লাভ হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল