বছরের প্রথম মাস কেমন কাটবে মিথুন রাশির, দেখে নিন

Published : Jan 04, 2021, 09:31 AM IST
বছরের প্রথম মাস কেমন কাটবে মিথুন রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

  বছরের প্রথম মাস জানুয়ারি এই মাস দিয়েই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন জানুয়ারি মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে

ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি। নতুন বছরের সূচণা শুরু হয় এই মাসের থেকেই। এই মাসে মোট ৩১ দিন। উত্তর গোলার্ধের শীতলতম মাস এটি, আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম মাস। অধিবর্ষ না হলে যে বার দিয়ে জানুয়ারি শুরু হয়, সে বার দিয়েই অক্টোবর শুরু হয়। আর অধিবর্ষ হলে জানুয়ারি, এপ্রিল ও জুলাই একই দিনে শুরু হয়। রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ।

আরও পড়ুন- সোমবার ৪ রাশির ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

এরা কোন কাজ করবে কোন কাজ করবে না তা এরা সিদ্ধান্ত নিতে পারে না। এরা অত্যন্ত তোষামোদ প্রিয়। এরা সময় বিশেষ কৃপণ আবার কখনও উদার মানসিকতার। প্রয়োজনের চেয়ে বেশি ভাবনা এদের একটি বিশেষ বৈশিষ্ট্য। এরা কাজ করতে খুব পছন্দ করে। এরা চঞ্চল এবং অস্থির মানসিকতার। একই সঙ্গে এরা কাউকে ভালবাসে, আবার ঘৃণাও করে। কখনও কুটিল, কখনও সরল। এরা কখনও কৃপণ আবার কখনও আর্থিক ভাবে উদার। তবে জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মিথুন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- ২০২১ সালের প্রথম সপ্তাহ কেমন কাটবে আপনার, দেখে নিন আপনার সাপ্তাহিক রাশিফল

জানুয়ারি মাসে মিথুন রাশির এই মাসে বন্ধুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। গুরুজনদের জন্য বিপদ থেকে রক্ষা পেতে পারেন। ব্যবসায় বাড়তি লাভের সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের সঙ্গে বিবাদের যোগ রয়েছে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে কথা বলুন। বন্ধুর ব্যবহারে সমস্যার সৃষ্টি হতে পারে। চঞ্চলতার কারণে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক সমস্যা কোনও কারণে বৃদ্ধি পেতে পারে। সঙ্গীর জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সাহায্য পাবেন। এই মাসে কোনও কারণে ঋণ নিতে হতে পারে।  শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, সেই কারণে কাজে সমস্যা হতে পারে। এই মাসে বারতি আয় কম হবে। নিজের অধিকার থেকে প্রতারিত হতে পারেন।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আজ প্রেম সাগরে ডুব দেওয়ার জন্য তৈরি থাকুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ থেকে ব্যবসায় লাভের দিন শুরু! দেখে নিন আজকের আর্থিক রাশিফল