মার্চ মাস কেমন কাটবে কন্যা রাশির, দেখে নিন

Published : Mar 07, 2021, 09:11 AM IST
মার্চ মাস কেমন কাটবে কন্যা রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের তৃতীয় মাস মার্চ এই মাস কেমন কাটবে কোন রাশির রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা মার্চ মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে

মার্চ গ্রেগরীয় ক্যালেন্ডার বা খ্রিস্টীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের তৃতীয় মাস। মার্চ শব্দটি প্রাচীন রোমান শব্দ থেকে এসেছে। রোমান বর্ষপজ্ঞিকাতে মার্চ ছিল তৃতীয় মাস। রোমান দের যুদ্ধ দেবতা মারিটাস থেকে মারস শব্দটির আর্বিভাব। মারস থেকেই আধুনিক মার্চ শব্দটি এসেছে। রাশিচক্রের  ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। 

আরও পড়ুন- রবিবার ৬ রাশির জন্য অত্যন্ত শুভ দিন, দেখে নিন আপনার রাশিফল 

কন্যা রাশির জাতক-জাতিকারা চাকরির থেকে ব্যবসায় বেশি উন্নতি করে। এই রাশির ব্যক্তিত্বদের বন্ধুপ্রীতি অপরিসীম। এদের প্রচুর বন্ধু হয়ে থাকে। এই রাশির জাতক-জাতিকারা খুব কর্তব্যপরায়ণ হয়ে থাকে। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ হয়ে থাকেন। এরা একা থাকতে পছন্দ করেন না। এই রাশির জাতক-জাতিকাদের স্বভাব চরিত্র বোঝা যায় না।  এরা সকলের জন্য চিন্তা করেন।  তবে জেনে নেওয়া যাক বছরের তৃতীয় মাস কন্যা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- চাকরি ও ব্যবসা ক্ষেত্রে সফলতার জন্য এই ৩ প্রধান চাবিকাঠি, চাণক্য নীতি 

মার্চ মাসে কন্যা রাশির কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। সন্তানদের সঙ্গে কোনও গুরুতর বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে। সংসারে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। উচ্চ শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য বিদেশে গবেষণার যোগ আসতে পারে। বন্ধুর জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। এই মাসে অর্থ ভাগ্য মোটের উপর ভালো থাকবে। বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে অনেক দিনের পর যোগাযোগ হতে পারে। ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে সুখের সময় আসতে চলেছে। প্রেমের সম্পর্কে শুভ খবর আসতে পারে।  বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের বিষয়ে কথা হতে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

জীবনসঙ্গী বাছাইয়ে ভুল করলে সারাজীবনের কান্না! প্রেমানন্দ মহারাজের বলা ৫টি অমূল্য কথা
Venus Transit 2026: শুক্রের রাশি পরিবর্তন, ৩ রাশির অর্থক্ষতির আশঙ্কা, ভুলেও বিনিয়োগ নয়