দুর্গাপুজোয় সার্বিক উন্নতি পেতে, দেবীপক্ষে নিয়ম মেনে বাড়িতে করুন মঙ্গল ঘট স্থাপন

Published : Oct 19, 2020, 11:48 AM IST
দুর্গাপুজোয় সার্বিক উন্নতি পেতে, দেবীপক্ষে নিয়ম মেনে বাড়িতে করুন মঙ্গল ঘট স্থাপন

সংক্ষিপ্ত

আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত দুর্গাপূজা অনুষ্ঠিত হয় দেবীপক্ষের সূচনার অমাবস্যা হল মহালয়া এই দিন হিন্দুরা তর্পণ করে তাঁদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধানিবেদন করে দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা

দুর্গা পুজো-সহ সমস্ত পুজোতেই পূর্ণঘটের পুজোর মাধ্যমে মা কে আহ্বান করা হয়। ঘট কে ঈশ্বরের নিরাকার অবস্থার প্রতীক হিসেবে গন্য করা হয়। সেই কারনেই ঘট স্থাপন প্রতি পুজোতে আবশ্যক নিয়ম হিসেবেই পালন করা হয়। দেবীপক্ষের সূচনার অমাবস্যা হল মহালয়া; এই দিন হিন্দুরা তর্পণ করে তাঁদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধানিবেদন করে। দেবীপক্ষের শেষ দিনটি হল কোজাগরী পূর্ণিমা। এই দিন হিন্দু দেবী লক্ষ্মীর পূজা করা হয়। কোথাও কোথাও পনেরো দিন ধরে দুর্গাপূজা পালিত হয়। 

আরও পড়ুন- কার্তিক মাসে মেনে চলুন এই নিয়মগুলি, বাধা কাটিয়ে মিলবে সৌভাগ্য

সাধারণত আশ্বিন মাসের শুক্ল পক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই পাঁচটি দিন যথাক্রমে দুর্গাষষ্ঠী, মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী ও বিজয়াদশমী নামে পরিচিত। আশ্বিন মাসের শুক্ল পক্ষটিকে বলা হয় "দেবীপক্ষ"। সেক্ষেত্রে মহালয়ার আগের নবমী তিথিতে পূজা শুরু হয়। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরের মৃন্ময়ী মন্দির এবং অনেক পরিবারে এই রীতি প্রচলিত আছে। পুজোর সময় ভগবানের সাকার এবং নিরাকার দুই রূপেরই পুজো করা হয়। তাই ঘট স্থাপন ছাড়া পুজো অসম্পূর্ণ। সাধারণত ঋক, সাম ও যজু বেদ অনুসারে ঘট স্থাপন হয়। সাম বেদ অনুসারে বেশি ঘট স্থাপন হয় তাই এই পদ্ধতি অনুসরণ করে শ্রেয়। 

 

 

১) ঘট স্থাপন করতে লাগে কোনও পবিত্র জলাশয়ের মাটি,ধান,মাটি,তামা বা পিতলের ঘট, জল, নবপত্রিকা, গোটা ফল, ফুলের মালা, সিঁদূর ও নতুন গামছা লাগে। 
২) ঘটের উপর নবপত্রিকার প্রতিটি পাতায় সিঁদূর এর টিপ দিতে হয়।
৩) এর পর যে ঠাকুরের পুজো হচ্ছে তার নাম স্মরণ করে গায়ত্রী জপ করতে হয়। 
৪) পুজোর সময় ঘট কোনও কারণে হাত থেকে পড়ে গেলে ক্ষমা প্রার্থনা করে নতুন ঘট বসাতে হবে
৫) পুজো শেষে নিয়ম মেনে ঘট বিসর্জন করতে হবে।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনি আপনার সঙ্গী সম্পর্কে নতুন কিছু শিখতে পারেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Ajker Rashifal: আজ আপনার মনের ইচ্ছে পূরণ হওয়ার দিন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল