কেন পদ্ম ফুলে বিরাজ করেন দেবী লক্ষ্মী, জেনে নিন এর কারণ

Published : Oct 13, 2019, 12:24 PM ISTUpdated : Oct 13, 2019, 01:29 PM IST
কেন পদ্ম ফুলে বিরাজ করেন দেবী লক্ষ্মী, জেনে নিন এর কারণ

সংক্ষিপ্ত

আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মী পুজোর আরাধনা করা হয় বাঙালি হিন্দুর ঘরে ঘরে এ এক চিরন্তন প্রথা হিন্দু শাস্ত্র মতে, লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে

পুরাণ মতে, ক্ষীরদ সমুদ্রে মহানাগের উপরে দেবতা বিষ্ণুর সঙ্গে বিরাজ করেন মহালক্ষ্মী। একইসঙ্গে গৃহস্থের হাতের কাছেই বাস করেন তিনি। সনাতন ধর্ম জানায় পাঁচটি বিশেষ স্থানে লক্ষ্মী বাস করেন। সমাজ-নৃতাত্ত্বিকদের মতে, দেবী লক্ষ্মী আদি মাতৃকাশক্তির প্রতিরূপ। পদ্ম একান্ত ভাবেই স্ত্রী-প্রতীক। তাই দেবীকে পদ্মাসনা হিসেবে কল্পনা করে এসেছে সনাতন ধর্ম। দেবী লক্ষ্মী কমলাসনা। পদ্মফুলকে দেবীর আবাস বলে চিহ্নিত করে সনাতন বিশ্বাস। তাই তাঁর পুজোয় পদ্ম অপরিহার্য। 

আরও পড়ুন- জীবনে আর্থিক উন্নতির জন্য লক্ষ্মীপুজোয় পালন করুন এই নিয়মগুলি

পদ্মফুল ছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে, দেবীর আরেক আবাস হাতের আঙুলের অগ্রভাগে। এর কারন মানুষের কাজ করার প্রধান অঙ্গ হল হাত-সহ তার আঙ্গুল। এই অংশটিই প্রতিটি মানুষের আহারের যোগান দেয়। একইসঙ্গে সনাতন ঐতিহ্য মতে, গজকুম্ভে লক্ষ্মীর বাস বলে মানা হয়। এই গজকুম্ভ হল হাতির কপালে মাঝখানের সামান্য উঁচু অংশ। এই কারনেই অনেক প্রতিকৃতে দেবী লক্ষীর দুপাশে হাতির উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন- কোজাগরী লক্ষ্মী পুজোয় কেন পাঠ করা হয় পাঁচালী, জানুন এর সুফল

একইভাবে বেলপাতা বিল্বপত্র যেমন শিবের অচর্ণার প্রধাণ উপকরণ। একইভাবে লক্ষীদেবীর আরেক আলয় হল এই বিল্বপত্রের উল্টো দিক। তিনটি বেলপাতা একটি বিল্পপত্রের সম্পূর্ণ রূপ একই সঙ্গে দেবাদিদেবের ত্রিনয়ন রূপেও কল্পনা করা হয়। 

হিন্দু শাস্ত্র মতে, লক্ষ্মী হলেন ধন সম্পত্তির দেবী। ধন সম্পদের আশায় এবং সংসারের মঙ্গল কামনায় ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী পুজো হয়ে থাকে। অনেকেই সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন। এছাড়া শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়। লক্ষণীয় বিষয় হল-খারিফ শস্য ও রবি শস্য ঠিক যে সময় হয় ঠিক সেই সময় বাঙালি হিন্দু মেতে ওঠে লক্ষ্মীর আরাধনায়।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীকে মনের কথা বলার সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!