Ather Konarc স্কুটারের ডিজাইন আগের মডেলগুলির থেকে বেশ কিছুটা আলাদা। পরিবারের কথা মাথায় রেখে এটির লুক বেশ সহজ-সরল রাখা হয়েছে। সাইড প্যানেলে মেটাল ব্যবহার করা হয়েছে, যা একটি বড় আকর্ষণ। সামনে রয়েছে বড় LED হেডল্যাম্প, ডে-টাইম রানিং লাইট এবং পিছনে বডির সঙ্গে মেশানো LED টেলল্যাম্প। স্কুটারটির সামনের চাকা ১৪ ইঞ্চি এবং পিছনের চাকা ১২ ইঞ্চির।
24
৭ ইঞ্চির স্ক্রিন এবং স্মার্ট ফিচার
Konarc-এ রয়েছে একটি DeepView স্ক্রিন। টপ-এন্ড ভ্যারিয়েন্টে টাচস্ক্রিন এবং Google Maps-এর মতো সুবিধাও পাওয়া যাবে। ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে আপনি কল, মিউজিক এবং WhatsApp নোটিফিকেশন স্ক্রিনেই দেখতে পারবেন। এতে AutoHold, Pothole Alert এবং স্কুটার পড়ে গেলে মোটর বন্ধ হয়ে যাওয়ার মতো সেফটি ফিচারও রয়েছে। AtherStack Pro-এর মাধ্যমে গাড়ির স্ট্যাটাস ও ব্যবহার সংক্রান্ত তথ্যও ট্র্যাক করা যায়। পরিবারের কথা ভেবে এতে বেশি স্টোরেজ দেওয়া হয়েছে। সিটের নিচে ৩১ লিটার জায়গা পাওয়া যায়। MagicKey ফিচারযুক্ত টপ মডেলে চাবি ছাড়াই স্কুটার আনলক করা বা ডিকি খোলা যাবে। Z-Line মডেলে আসছে AutoPop ফিচার, যার সাহায্যে হাতে জিনিসপত্র থাকলেও সহজেই ডিকি খোলা যাবে। রোজকার ব্যবহারে এই ফিচারটি খুব কাজের।
34
ব্যাটারি, রেঞ্জ এবং পারফরম্যান্স
বর্তমানে বিক্রিতে থাকা Konarc S 2.1 kWh মডেলটি ১০০ কিমি IDC রেঞ্জ দেয়, এবং 2.7 kWh মডেলটি দেয় ১২৫ কিমি রেঞ্জ। 3.5 kWh মডেলটির অফিসিয়াল IDC রেঞ্জ ১৬১ কিমি। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৭০ কিমি। স্কুটারে একটি ৪৫০ ওয়াটের বিল্ট-ইন চার্জার দেওয়া হয়েছে। অতিরিক্ত চার্জার ব্যবহার করে চার্জিংয়ের গতি আরও বাড়ানো সম্ভব।