Best Budget Cars in India: বাজেটের মধ্যেই স্বপ্নপূরণ! দুর্দান্ত মাইলেজ এবং সঙ্গে ফাইভ স্টার সেফটি রেটিং

Published : Jun 29, 2026, 08:57 PM IST

Best Budget Cars in India: বাজেটের মধ্যেই স্বপ্নপূরণ। কম বাজেটে পরিবারের জন্য সুরক্ষিত গাড়ি খুঁজছেন? ভারতে ৫-স্টার সেফটি রেটিং পেয়েছে, এমন সেরা কয়েকটি গাড়ির তালিকা একবার দেখে নিন।

PREV
15
ঠিকঠাক দাম এবং দুর্দান্ত মাইলেজ

আগে নতুন গাড়ি কেনার সময়, সবাই মাইলেজ এবং দামকেই বেশি গুরুত্ব দিতেন। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। বর্তমানে সবাই পরিবারের সুরক্ষার কথা ভেবে ৫-স্টার সেফটি রেটিং যুক্ত গাড়ি বেছে নিচ্ছেন। সেটাও আবার ঠিকঠাক দাম এবং দুর্দান্ত মাইলেজের সঙ্গেই। 

25
টাটা পাঞ্চ

ভারতের বাজারে বাজেটের মধ্যে সুরক্ষিত গাড়ির তালিকায় টাটা পাঞ্চ একটি গুরুত্বপূর্ণ নাম। এই গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৬৪ লক্ষ টাকা থেকে। এটি India NCAP ক্র্যাশ টেস্টে ৫-স্টার সেফটি রেটিং পেয়েছে। মডেলটিতে ৬টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC), ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমের মতো সুরক্ষা ফিচার রয়েছে।

35
এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৯৯ লক্ষ টাকা থেকে

অন্যদিকে, এই তালিকায় গুরুত্বপূর্ণ নাম নিসান ম্যাগনাইট, যে গাড়িটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৬৫ লক্ষ টাকা থেকে। এটি Global NCAP টেস্টে প্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য ৫-স্টার রেটিং পেয়েছে। অপদিকে, এই তালিকায় থাকা টাটা অলট্রোজের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৫.৯৯ লক্ষ টাকা থেকে। India NCAP-এ ৫-স্টার রেটিং পেয়েছে। অলট্রোজে সমস্ত সিটের জন্য ৩-পয়েন্ট সিট বেল্ট এবং ৬টি এয়ারব্যাগের মতো ফিচার রয়েছে। তাই যারা সুরক্ষাকেই বেশি গুরুত্ব দেন, এই গাড়িগুলি তাদের নজর কাড়ছে।

45
ISOFIX চাইল্ড সিট মাউন্টের মতো সেফটি ফিচার

কমপ্যাক্ট সেডান সেগমেন্টে মারুতি সুজুকি ডিজায়ার একটি জনপ্রিয় গাড়ি। এটির দাম শুরু হচ্ছে ৬.২৬ লক্ষ টাকা থেকে। এই গাড়িটি Global NCAP এবং India NCAP, দুটিতেই ৫-স্টার সেফটি রেটিং পেয়েছে বলে দাবি করা হয়েছে। এতে ABS, EBD, ESP এবং ISOFIX চাইল্ড সিট মাউন্টের মতো সেফটি ফিচারও রয়েছে।

55
পরিবারের জন্য এটি একটি নির্ভরযোগ্য গাড়ি

যাদের বাজেট আরেকটু বেশি, তারা টাটা নেক্সন গাড়িটি দেখতে পারেন। এই SUV-টির দাম শুরু হচ্ছে ৭.৩৭ লক্ষ টাকা থেকে। এটি Global NCAP এবং India NCAP, দুটোতেই ৫-স্টার রেটিং পেয়েছে। গাড়িটিতে ৬টি এয়ারব্যাগ, ESC, ISOFIX এবং সব সিটের জন্য সিট বেল্ট রিমাইন্ডারের মতো ফিচার রয়েছে। পরিবারের জন্য এটি একটি নির্ভরযোগ্য গাড়ি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories