MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • Top Mileage Budget Cars India: ৫ লাখের কমে সেরা ৩টি ফ্যামিলি কার! মাইলেজও দারুণ? সঙ্গে ওয়ারেন্টির গ্যারান্টি

Top Mileage Budget Cars India: ৫ লাখের কমে সেরা ৩টি ফ্যামিলি কার! মাইলেজও দারুণ? সঙ্গে ওয়ারেন্টির গ্যারান্টি

Top Mileage Budget Cars India: ভারতে ৫ লক্ষ টাকার কম দামে সেরা তিনটি ফ্যামিলি কার কোনগুলি জানেন? জেনে নিন ফিচার্ এবং স্পেসিফিকেশন। 

2 Min read
Author : Subhankar Das
Published : May 24 2026, 10:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 সেরা কিছু গাড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক
Image Credit : AI

সেরা কিছু গাড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক

ভারতে গাড়ির বিক্রি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তাই বিভিন্ন কোম্পানি প্রতিযোগিতায় নেমে নতুন একাধিক গাড়ি লঞ্চ করছে বাজারে।  মধ্যবিত্ত পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন থাকে যে, ৫ লক্ষ টাকা বাজেটের মধ্যে একটি গাড়ি কেনার। চলুন, এই বাজেটে সেরা কিছু গাড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক (low budget cars in india 2026)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
স্মার্ট প্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
Image Credit : our own

স্মার্ট প্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম

ভারতের রাস্তায় সবচেয়ে জনপ্রিয় 'অল্টো' ব্র্যান্ডের আধুনিক সংস্করণ হল এই অল্টো কে১০। ছোট পরিবারের জন্য এটি দারুণ একটি গাড়ি। মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে প্রায় ৩.৭০ লক্ষ টাকা থেকে। গাড়িটিতে রয়েছে ৯৯৮ সিসি-র ৩-সিলিন্ডার কে১০সি পেট্রোল ইঞ্জিন, যা ৬৬.৬২ বিএইচপি পাওয়ার এবং ৮৯ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটিতে ৫-স্পিড ম্যানুয়াল এবং এএমটি (AGS) অটোমেটিক গিয়ারবক্সের অপশন রয়েছে। প্রতি লিটার পেট্রোলে ২৪.৯০ কিমি মাইলেজ দেয়। সেইসঙ্গে, স্মার্ট প্লে স্টুডিও টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ডিজিটাল স্পিডোমিটারের মতো ফিচারও রয়েছে। মারুতি সুজুকি এই গাড়িতে ২ বছর বা ৪০,০০০ কিলোমিটারের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দেয়, যা অতিরিক্ত টাকা দিয়ে ৫ বছর পর্যন্ত বাড়ানো যায়।

Related Articles

Related image1
Budget Cars: মাসে ২০ হাজার টাকা বেতন? এই টাকায় গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, রইল সেরা কয়েকটি মডেল
Related image2
Electric Cars in India: বড় পরিবারের জন্য সুখবর! দারুণ মাইলেজ নিয়ে বাজারে আসছে ৫টি নতুন ৭ সিটের ইলেকট্রিক গাড়ি
34
১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মতো ফিচার
Image Credit : social media

১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মতো ফিচার

কম দামে মাইক্রো-এসইউভি'র অনুভূতি চাইলে এই গাড়িটি আপনার জন্য সেরা অপশন হতে পারে। মডেলটির 'টল-বয়' ডিজাইনের কারণে, গাড়িতে ওঠা-নামা করা খুব সহজ। দাম শুরু হচ্ছে প্রায় ৩.৫০ লক্ষ টাকা থেকে। গাড়িটি ২৪.১২ কিমি মাইলেজ দেয়। গাড়িটির সেন্ট্রাল কনসোলে একটি বিশেষ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। এছাড়াও অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো সাপোর্ট সহ টাচস্ক্রিনের ব্যবস্থা আছে। পাশাপাশি খারাপ রাস্তা সামলানোর জন্য ১৮০ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের মতো ফিচারও রয়েছে। মারুতি সুজুকি এই গাড়িতেও ২ বছর বা ৪০,০০০ কিলোমিটারের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি দেয়।

44
৯৯৯ সিসি-র স্মার্ট এফিসিয়েন্সি পেট্রোল ইঞ্জিন
Image Credit : Google

৯৯৯ সিসি-র স্মার্ট এফিসিয়েন্সি পেট্রোল ইঞ্জিন

বাজেট গাড়ির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং স্পোর্টি লুকের গাড়ি হল ফরাসি সংস্থা রেনল্ট কুইড। মডেলটির ডিজাইন প্রিমিয়াম গাড়ির মতো অনুভূতি দেয়। এই গাড়িটির দাম শুরু হচ্ছে প্রায় ৪.৬৯ লক্ষ টাকা থেকে। মডেলটিতে রয়েছে ৯৯৯ সিসি-র স্মার্ট এফিসিয়েন্সি পেট্রোল ইঞ্জিন। গাড়িটিতে ৫-স্পিড ম্যানুয়াল এবং ইজি-আর এএমটি অটোমেটিক গিয়ারবক্সের অপশন রয়েছে। এটি প্রতি লিটারে ২১.৪৬ কিমি মাইলেজ দেয়। এই গাড়িতে টাচস্ক্রিন মিডিয়ান্যাভ সিস্টেম, এলইডি ডিআরএল, এলইডি টেল ল্যাম্প, ইলেকট্রনিক স্টেবিলিটি প্রোগ্রাম (ESP), হিল স্টার্ট অ্যাসিস্ট এবং ট্র্যাকশন কন্ট্রোলের মতো ফিচার রয়েছে। রেনল্ট এই গাড়িতে ২ বছর বা ৫০,০০০ কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি দেয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hardik Pandya: ফিট হতে পারেননি, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে নেই হার্দিক পান্ডিয়া
Recommended image2
Yashasvi Jaiswal-Rohit Sharma: যশস্বী-রোহিতের ঝোড়ো ব্যাটিং, আফগানিস্তানকে হোয়াইটওয়াশ ভারতের
Recommended image3
Shreyanka Patil Injury: আশঙ্কাই সত্যি হল! মহিলাদের টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের ম্যাচ উইনার শ্রেয়াঙ্কা পাতিল
Recommended image4
Virat Kohli: আইপিএল-এ কতদিন খেলবেন বিরাট কোহলি? জানিয়ে দিলেন আরসিবি সিইও
Recommended image5
Rishabh Pant: লখনউ সুপার জায়ান্টসে আর না, আইপিএল-এ পুরনো দলে ফিরছেন ঋষভ পন্থ
Related Stories
Recommended image1
Budget Cars: মাসে ২০ হাজার টাকা বেতন? এই টাকায় গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, রইল সেরা কয়েকটি মডেল
Recommended image2
Electric Cars in India: বড় পরিবারের জন্য সুখবর! দারুণ মাইলেজ নিয়ে বাজারে আসছে ৫টি নতুন ৭ সিটের ইলেকট্রিক গাড়ি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved