Best Cruiser Bikes in India: হবে এবার স্বপ্নপূরণ! মধ্যবিত্তের বাজেটের মধ্যে সেরা ৬টি ক্রুজার বাইক কোনগুলি?

Published : Jun 28, 2026, 04:11 PM IST
Best Cruiser Bikes in India

সংক্ষিপ্ত

Best Cruiser Bikes in India: তিন লাখ টাকার মধ্যে এই ৬টি বাইক আপনার জন্য সেরা অপশন হতে পারে। একদিকে যেমন আরামদায়ক, সেইরকমই লো-সিট, রিল্যাক্সড রাইডিং পজিশন এবং হাইওয়েতে দীর্ঘক্ষণ চালানোর সুবিধার জন্য ক্রুজার বাইক বরাবরই বাইকারদের ভীষণ পছন্দ।

Best Cruiser Bikes in India: বাইকপ্রেমীদের জন্য বিরাট খবর। অনেকেই আজকাল ক্রুসার বাইক ভীষণ ভালোবাসেন (Best Cruiser Bikes in India)। সেইজন্যই ভারতের বাজারে এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি ক্রুজার বাইকের চাহিদা রীতিমতো তুঙ্গে (Best Budget Cruiser Bikes)। তিন  লাখ টাকার মধ্যে এই ৬টি বাইক আপনার জন্য সেরা অপশন হতে পারে। একদিকে যেমন আরামদায়ক, সেইরকমই লো-সিট, রিল্যাক্সড রাইডিং পজিশন এবং হাইওয়েতে দীর্ঘক্ষণ চালানোর সুবিধার জন্য ক্রুজার বাইক বরাবরই বাইকারদের ভীষণ পছন্দ। 

১. রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০ (Royal Enfield Meteor 350)

তালিকায় সবার প্রথমেই আছে রয়্যাল এনফিল্ড মিটিওর ৩৫০। এটিতে রয়েছে একটি ৩৪৯ সিসির এয়ার-অয়েল কুলড J-সিরিজ ইঞ্জিন, যা ২০.২ বিএইচপি শক্তি এবং ২৭ এনএম টর্ক তৈরি করতে সক্ষম। সেইসঙ্গে, আরামদায়ক সিট, সামনের দিকে এগিয়ে থাকা ফুটপেগ এবং রিল্যাক্সড হ্যান্ডেলবার রয়েছে। টপ ভ্যারিয়েন্টে ফ্যাক্টরি-ফিটেড প্যাসেঞ্জার ব্যাকরেস্টও পাওয়া যাবে। হাইওয়েতে ৯০-১০০ কিমি/ঘণ্টা গতিতে এটি খুব স্মুথলি চলতে পারে এই বাইকটি। এক্স-শোরুম দাম শুরু ১.৯৯ লাখ টাকা থেকে। 

২. বাজাজ অ্যাভেঞ্জার ক্রুজ ২২০ (Bajaj Avenger Cruise 220)

বাইকটিতে ২২০ সিসির অয়েল-কুলড DTS-i ইঞ্জিন, যা ১৮.৭ বিএইচপি শক্তি এবং ১৭.৫ এনএম টর্ক দেয়। মাত্র ৭৩৭ মিমি লো-সিট হাইট, চওড়া হ্যান্ডেলবার এবং সামনের লম্বা উইন্ডশিল্ড ছাড়াও কম বাজেটে আসল ক্রুজারের লুক এবং বাজাজের দেশজোড়া সার্ভিস নেটওয়ার্কের কারণে, এই মডেলটির মেইনটেইন্যান্স খরচও অনেকটা কম। এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ১.৩০ লাখ টাকা থেকে। 

৩. জাওয়া পেরাক (Jawa Perak)

বাইকটিতে আছে একটি ৩৩৪ সিসির লিকুইড-কুলড সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা ২৯.৫ বিএইচপি শক্তি এবং ৩২.৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ৭৫০ মিমি নিচু সিঙ্গেল-ফ্লোটিং ট্যান লেদার স্যাডল এবং ডুয়াল এক্সহস্ট বাইকটিকে একটি রেট্রো-স্টিলথ কাস্টম লুক দেয়। এক্স-শোরুম মূল্য ২.২০ লাখ টাকা থেকে শুরু।

৪. ইয়েজদি রোডস্টার (Yezdi Roadster)

৩৩৪ সিসি লিকুইড-কুলড ইঞ্জিন আছে বাইকটিতে। সামনের দিকের ফুটপেগ, লো-সিট এবং মাস্কুলার ডিজাইনের সঙ্গে এটিতে বার-এন্ড মিরর আছে। এক্স-শোরুম দাম শুরু ১.৯৭ লাখ টাকা থেকে।  

৫. হার্লে-ডেভিডসন এক্স৪৪০ (Harley-Davidson X440)

শক্তিশালী একটি ৪৪০ সিসির এয়ার-অয়েল কুলড ইঞ্জিন, যা ২৭ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম  টর্ক উৎপন্ন করতে সক্ষম। দুর্দান্ত লো-এন্ড পারফরম্যান্সে দেয়। এক্স-শোরুম দাম শুরু ২.৫৯ লাখ টাকা থেকে। 

৬. কিওয়ে কে-লাইট ২৫০ভি (Keeway K-Light 250V)

বাইকটিতে রয়েছে একটি ২৪৯ সিসির এয়ার-কুলড V-টুইন ইঞ্জিন, যা ১৮.৭ বিএইচপি শক্তি এবং ১৯ এনএম টর্ক দেয়। চওড়া ফুট কন্ট্রোল, মাস্কুলার বডিওয়ার্ক রয়েছে এই মডেলে। এক্স-শোরুম দাম শুরু ২.৫০ লাখ টাকা থেকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Renault Kwid: Alto K10-কে টেক্কা দিতে আসছে নতুন রূপে আসছে কুইড, বদলে যাবে ভারতের গাড়ির বাজার?
নতুন Hero Passion Plus লঞ্চ হল, ৭১ কিমি মাইলেজ, কী কী নতুন ফিচার-দাম কত?