আজকাল গাড়ি কেনার সময় মাইলেজ একটা বড় ব্যাপার, কিন্তু শুধু এটাই সব নয়। গাড়ির সেফটি ফিচার ও পারফরম্যান্সও দেখা দরকার। যারা রোজ অনেকটা পথ যাতায়াত করেন, তাদের জন্য বেশি মাইলেজের গাড়ি একদম ঠিকঠাক।
26
২৫ থেকে ২৮ কিলোমিটারের বেশি মাইলেজ?
ভারতের গাড়ি বাজারে কম দামে বেশি মাইলেজ দেওয়া গাড়ির চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এখন বাজারে এমন গাড়িও পাওয়া যায়, যা প্রতি লিটারে ২৫ থেকে ২৮ কিলোমিটারের বেশি মাইলেজ দেয়।
36
সুজুকি ইনভিক্টো এই মুহূর্তে এক নম্বরে
বেশি মাইলেজের কথা উঠলে, মারুতি সুজুকি ইনভিক্টো এই মুহূর্তে এক নম্বরে রয়েছে। এটি একটি মাঝারি আকারের SUV হলেও, এর মাইলেজ প্রতি লিটারে ২৮.৬৫ কিমি পর্যন্ত। তার কারণ হল, হাইব্রিড ইঞ্জিন, যা পেট্রোল এবং ইভি, দুটোই ব্যবহার করে।
এর পরেই আছে টয়োটা আরবান ক্রুজার হাইরাইডার। হাইরাইডার প্রতি লিটারে ২৭.৯৭ কিমি মাইলেজ দেয়। মডেলটিতে থাকা ১.৫-লিটারের পেট্রোল ইঞ্জিন ও একটি ইলেকট্রিক মোটর একসঙ্গে কাজ করে জ্বালানি বাঁচায়।
56
জ্বালানি সাশ্রয়?
যারা একটি প্রিমিয়াম সেডান গাড়ি চান, তাদের জন্য হন্ডা সিটি হাইব্রিড একটি দারুণ অপশন। এই গাড়িটি প্রতি লিটারে ২৭.২৬ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেয়। পাশাপাশি গাড়িটির স্মার্ট সিস্টেম নিজে থেকেই ঠিক করে নেয় কখন গাড়ি ব্যাটারিতে চলবে আর কখন ইঞ্জিনে। ফলে, জ্বালানি সাশ্রয় হয়।
66
সেলেরিওর দাম মাত্র ৪.৯৯ লক্ষ টাকা
অন্যদিকে, মারুতি সুজুকি সেলেরিও একটি ভালো গাড়ি। এই ছোট হ্যাচব্যাক গাড়িটি প্রতি লিটারে ২৬ কিমি মাইলেজ দেয়। সেলেরিওর দাম মাত্র ৪.৯৯ লক্ষ টাকা। এই তালিকায় নতুন মারুতি সুইফটও রয়েছে। যা প্রতি লিটারে ২৫.৭৫ কিমি পর্যন্ত মাইলেজ দেয়। এর নতুন ইঞ্জিন গাড়িটিকে আরও বেশি জ্বালানি সাশ্রয়ী করে তুলেছে।