Best Scooters Under 1 Lakh: ১ লাখ টাকার বাজেটে দুর্দান্ত মাইলেজ আর আধুনিক ফিচারের স্কুটার খুঁজছেন? হিরো প্লেজার প্লাস, টিভিএস এনটর্ক ১২৫ থেকে শুরু করে ইয়ামাহা ফ্যাসিনো ১২৫-এর মতো সেরা ৫টি স্কুটারের খোঁজ রইল এই প্রতিবেদনে।
মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন যাতায়াতের জন্য টু-হুইলার
মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন যাতায়াতের জন্য টু-হুইলার এখন অপরিহার্য। অফিসে যাওয়া, বাজার করা বা ছোটখাটো ব্যবসার কাজে স্কুটার দারুণ কাজে আসে। তাই মধ্যবিত্তের বাজেটের কথা মাথায় রেখে ১ লাখ টাকার নিচে দুর্দান্ত মাইলেজ ও আধুনিক ফিচারের সেরা ৫টি স্কুটারের খোঁজ দিচ্ছি আমরা।
26
ওজন কম হওয়ায় এটি চালানো খুব সহজ
কম দামে স্টাইলিশ লুক চাইলে এই স্কুটারটি আপনার দারুণ পছন্দ হবে। এটিতে রেট্রো এবং মডার্ন লুকের দারুণ মিশেল রয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কল ও এসএমএস অ্যালার্ট পাওয়া যায়। রাতে চালানোর সুবিধার জন্য এলইডি হেডল্যাম্প ও মোবাইল চার্জিং পোর্ট রয়েছে। ওজন কম হওয়ায় এটি চালানো খুব সহজ। প্রতি লিটারে প্রায় ৫০ থেকে ৫৫ কিমি মাইলেজ দেয় এই স্কুটার। এর অন-রোড দাম পড়বে আনুমানিক ৮২,০০০ থেকে ৮৭,০০০ টাকার মধ্যে।
36
এক্স-শোরুম দাম ৯৬,৬০০ টাকা
স্পোর্টি লুক আর আধুনিক প্রযুক্তির জন্য তরুণ প্রজন্মের কাছে এই মডেলটি দারুণ জনপ্রিয়। স্কুটারটিতে ১২৪.৮ সিসির ৩-ভালভ ইঞ্জিন রয়েছে। ব্লুটুথ কানেক্টিভিটি এবং নেভিগেশনের মতো হাই-টেক ফিচার এর অন্যতম আকর্ষণ। স্কুটারটি ঘণ্টায় ৯৫ কিমি পর্যন্ত গতিতে ছুটতে পারে। এক লিটার তেলে ৪০ থেকে ৫০ কিমি মাইলেজ দেয়। এর বেস মডেলের এক্স-শোরুম দাম ৯৬,৬০০ টাকা।
মহিলারাও যাতে সহজে চালাতে পারেন, তার জন্য খুব হালকা ওজনে এই স্কুটারটি তৈরি করা হয়েছে। এটির মোট ওজন মাত্র ৯৯ কেজি। এতে ১২৫ সিসির এয়ার-কুলড বিএস৬ ইঞ্জিন ও হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মাইলেজের দিক থেকেও এটি সেরা, লিটারে প্রায় ৬৫ কিমি পর্যন্ত মাইলেজ দেয়। স্কুটারটির অন-রোড দাম আনুমানিক ৯২,৫০০ টাকা।
56
ম্বা সফরে পিঠের ব্যথা এড়াতে
ম্যাক্সি-স্কুটার (Maxi-Scooter) লুক যারা পছন্দ করেন, তাদের জন্য এটি সেরা বিকল্প। দেখতে বেশ বড়সড় হওয়ার পাশাপাশি, লম্বা সফরে পিঠের ব্যথা এড়াতে এতে আরামদায়ক সিট রয়েছে। ল্যাপটপ বা হেলমেট রাখার জন্য সিটের নিচে বড় স্টোরেজ দেওয়া হয়েছে। ব্লুটুথ সুবিধাযুক্ত ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও রয়েছে। প্রতি লিটারে প্রায় ৪৫ থেকে ৫০ কিমি মাইলেজ দেয় এটি। এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৯৫,০০০ টাকা থেকে।
66
মাইলেজ কত?
ভারতে বহু বছর ধরে আস্থার প্রতীক হয়ে রয়েছে হন্ডা অ্যাক্টিভা সিক্স জি। এটির টপ ভ্যারিয়েন্টে থাকা 'স্মার্ট কি' প্রযুক্তির সাহায্যে চাবি ছাড়াই স্কুটারটি সহজে স্টার্ট করা যায়। এছাড়া টেলিস্কোপিক সাসপেনশন থাকায় অসমান রাস্তায় সফর বেশ আরামদায়ক হয়। লিটারে আনুমানিক ৫৫ কিমি পর্যন্ত মাইলেজ দেয় এটি। এর স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৭৯,৩৭৮ টাকা থেকে।