MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Auto
  • Honda QC3 Electric Scooter: ফুল চার্জ দিলে ১৪৫ কিমি মাইলেজ, ১.৩৫ লাখে এল হোন্ডার নতুন ই-স্কুটার?

Honda QC3 Electric Scooter: ফুল চার্জ দিলে ১৪৫ কিমি মাইলেজ, ১.৩৫ লাখে এল হোন্ডার নতুন ই-স্কুটার?

Honda QC3 Electric Scooter: ভারতের বাজারে নতুন কিউসি৩ (QC3) ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল হোন্ডা। এক্স-শোরুম দাম রাখা হয়েছে ১.৩৫ লক্ষ টাকা।

2 Min read
Author : Subhankar Das
Published : Oct 02 2026, 08:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
১.৩৫ লাখে হন্ডা কিউসি৩ ইলেকট্রিক স্কুটার লঞ্চ
Image Credit : google

১.৩৫ লাখে হন্ডা কিউসি৩ ইলেকট্রিক স্কুটার লঞ্চ

হন্ডা ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে নতুন কিউসি৩ (QC3) মডেল লঞ্চ করেছে। স্কুটারটির এক্স-শোরুম দাম ১.৩৫ লক্ষ টাকা। কোম্পানি মূলত ফ্যামিলি স্কুটার হিসেবেই এটি ডিজাইন করেছে। হন্ডার এই নতুন ই-স্কুটার বাজারে টিভিএস আইকিউব, বাজাজ চেতক, আথার রিজতা এবং ভিডা ভি১-এর মতো মডেলগুলোকে কড়া টক্কর দেবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ফিক্সড ব্যাটারি ও রেঞ্জ
Image Credit : google

ফিক্সড ব্যাটারি ও রেঞ্জ

হন্ডা তাদের নতুন কিউসি৩ স্কুটারে ৩ কিলোওয়াট আওয়ারের (kWh) ব্যাটারি দিয়েছে। কোম্পানির দাবি, ফুল চার্জ দিলে এটি ১৪৫ কিলোমিটার পর্যন্ত চলবে। তবে এটি আইডিসি (IDC) রেটিং, তাই রাস্তায় চালানোর ধরন ও স্পিডের উঁপর আসল রেঞ্জ নির্ভর করবে। স্কুটারটির ব্যাটারি ০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় নেবে ২ ঘণ্টা ৪০ মিনিট। আর ফুল চার্জ হতে লাগবে প্রায় ৪ ঘণ্টা। রোজকার যাতায়াত বা শহরের যানজটে চালানোর জন্য এই রেঞ্জ ও চার্জিং সময় বেশ মানানসই। কিউসি১ এবং অ্যাক্টিভা ই-এর পর এটি হোন্ডার তৃতীয় ই-স্কুটার। অ্যাক্টিভা ই-তে সোয়্যাপেবল ব্যাটারি থাকলেও, হন্ডা কিউসি৩ মডেলে ফিক্সড ব্যাটারি ব্যবহার করেছে।

Related Articles

Related image1
Ampere Electric Scooter: ১ টাকাও না দিয়ে ইএমআই-তে কেনা যাবে ই-স্কুটার? ৫ বছরের ওয়ারেন্টি দিচ্ছে এই মডেলগুলি
Related image2
Electric Scooter: স্টোরেজ আর মাইলেজ দুই-ই সেরা! ভারতের সবচেয়ে বড় বুট স্পেসের ৫টি ই-স্কুটার
35
ডিজিটাল ফিচার এবং স্টোরেজ
Image Credit : google

ডিজিটাল ফিচার এবং স্টোরেজ

হন্ডা নতুন কিউসি৩ ইলেকট্রিক স্কুটারে ৫ ইঞ্চির টিএফটি (TFT) ডিজিটাল স্ক্রিন দিয়েছে। চালকরা হোন্ডা রোড সিঙ্ক (RoadSync) কানেক্টিভিটির সাহায্যে স্মার্টফোন ও নেভিগেশনের সুবিধা পাবেন। রোজকার যাতায়াত সহজ করতে কোম্পানি এতে স্মার্ট কী এবং সামনে ইউএসবি চার্জিং পোর্টও দিয়েছে। ফ্যামিলি স্কুটার হওয়ায় হোন্ডা সিটের নিচে ৩২ লিটারের বড় স্টোরেজ স্পেস দিয়েছে। চালকরা অনায়াসেই হেলমেট ও দরকারি জিনিসপত্র রাখতে পারবেন। অনেক ই-স্কুটারে ব্যাটারির জন্য জায়গা কমে গেলেও, এতে বেশ ভালোই স্পেস মিলবে।

45
বিক্রি ও বুকিং
Image Credit : google

বিক্রি ও বুকিং

কোম্পানি প্রথম ধাপে দিল্লি, আগ্রা, কটক, সুরাট এবং কোল্লাম—এই ৫টি শহরের বাছাই করা হোন্ডা রেডউইং (RedWing) ডিলারশিপে স্কুটারটি বিক্রি শুরু করছে। পরের ধাপে তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্যের বড় শহরগুলিতেও এটি পাওয়া যাবে। গ্রাহকরা নির্দিষ্ট শহরগুলিতে মাত্র ৫,০০০ টাকা দিয়ে স্কুটারটির বুকিং করতে পারবেন।

55
হন্ডার নতুন স্ট্র্যাটেজি
Image Credit : google

হন্ডার নতুন স্ট্র্যাটেজি

হন্ডা ভারতের টু-হুইলার বাজারে পেট্রোল বাইক এবং স্কুটার বিক্রিতে এগিয়ে থাকলেও, ইলেকট্রিক সেগমেন্টে তারা বেশ পিছিয়ে আছে। আগে থেকে ইভি বাজারে না আসা এবং অ্যাক্টিভা ই-এর সোয়্যাপেবল ব্যাটারি মডেলটি খুব একটা জনপ্রিয় না হওয়াই এর প্রধান কারণ। কোম্পানি এই ঘাটতি মেটাতেই বাজেট স্কুটার কিউসি১-এর পর, একটু বেশি প্রিমিয়াম ফিচার ও রেঞ্জ নিয়ে নতুন কিউসি৩ স্কুটারটি বাজারে এনেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mahindra Vehicle Sales: বাজারে মহিন্দ্রার ম্যাজিক, এক নজরে দেখে নিন বিক্রির নতুন পরিসংখ্যান
Recommended image2
Honda Stylo 160: ভারতে আসছে হন্ডার নতুন ১৬০ সিসির স্কুটার স্টাইলো! দাম এবং ফিচার কী কী থাকছে?
Recommended image3
Suzuki Scooters Under 1 Lakh: ১ লাখ টাকা বাজেট? মধ্যবিত্তের জন্য সুজুকির এই স্কুটারগুলি কিন্তু সেরা
Recommended image4
Hyundai Bayon SUV: অবিশ্বাস্য দামে হুন্ডাইয়ের নতুন এসইউভি, দেখে নিন গাড়ির ফিচার্স
Recommended image5
Mahindra XUV400 EV: ফুল চার্জ দিলে ৪৫৬ কিমি রেঞ্জ, তবুও এই গাড়ি কিনছেন না কেউ! তলানিতে বিক্রি?
Related Stories
Recommended image1
Ampere Electric Scooter: ১ টাকাও না দিয়ে ইএমআই-তে কেনা যাবে ই-স্কুটার? ৫ বছরের ওয়ারেন্টি দিচ্ছে এই মডেলগুলি
Recommended image2
Electric Scooter: স্টোরেজ আর মাইলেজ দুই-ই সেরা! ভারতের সবচেয়ে বড় বুট স্পেসের ৫টি ই-স্কুটার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved