Best Selling Bikes in India: জলের দরে দুর্দান্ত মাইলেজ, ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া বাইক কোনটি?

Published : Feb 22, 2026, 03:05 PM IST

Best Selling Bikes in India: চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসে, ভারতের টু-হুইলার বাজার বেশ ভালো ফল করেছে। নতুন বছরকে কেন্দ্র করে অনেকেই নতুন বাইক কিনেছেন। যার ফলে, বিক্রি একলাফে অনেকটাই বৃদ্ধি পেয়েছে।

PREV
14
বাজারের জন্য একটা ভালো বা পজিটিভ দিক

চলতি ২০২৬ সালের জানুয়ারি মাসে, ভারতের টু-হুইলার বাজারের জন্য শুরুটা বেশ ভালো ছিল। নতুন বছরে অনেকেই নতুন বাইক কেনার দিকে ঝুঁকেছেন। তাই বিক্রিও বেড়েছে অনেকটা। উৎসবের মরশুম শেষ হওয়ার পরেও মানুষের কেনার আগ্রহ একটুও কমেনি। যা বাজারের জন্য একটা ভালো বা পজিটিভ দিক। অফিসে যাতায়াত, দৈনন্দিন কাজ এবং পারিবারিক প্রয়োজনে মানুষ নতুন বাইক বেছে নিয়েছেন অনেকক্ষেত্রেই।

24
প্রায় ৪.১০ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, ২০২৬ সালের জানুয়ারি মাসে, সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলির মধ্যে প্রথম স্থান দখল করেছে হিরো স্প্লেন্ডার প্লাস। প্রায় ৪.১০ লক্ষ ইউনিট বিক্রি হয়েছে। যা এই বাইকের দীর্ঘস্থায়ী জনপ্রিয়তাকে আবারও প্রমাণ করে। বহু বছর ধরে ভারতীয় বাজারে থাকলেও, এটি গ্রাহকদের আস্থাকে ধরে রেখেছে।

34
শহর এবং গ্রাম, দুই এলাকাতেই এর সমান চাহিদা রয়েছে

স্প্লেন্ডার প্লাসের এই সাফল্যের প্রধান কারণ হল, এটির দুর্দান্ত মাইলেজ এবং কম রক্ষণাবেক্ষণের খরচ। দৈনন্দিন যাতায়াতের জন্য সহজ ডিজাইন, নির্ভরযোগ্য ইঞ্জিন পারফরম্যান্স এবং ভালো হ্যান্ডলিং এটিকে পরিবারের প্রথম পছন্দ করে তুলেছে। শহর এবং গ্রাম, দুই এলাকাতেই এর সমান চাহিদা রয়েছে।

44
গাড়ির দাম, মাইলেজ এবং দীর্ঘস্থায়ী ব্যবহার?

সবমিলিয়ে, ২০২৬ সালের জানুয়ারি মাসের বিক্রির পরিসংখ্যান এটাই তুলে ধরছে যে, ভারতের টু-হুইলার বাজার স্থিতিশীল বৃদ্ধির পথেই রয়েছে। গ্রাহকদের কাছে গাড়ির দাম, মাইলেজ এবং দীর্ঘস্থায়ী ব্যবহারই প্রধান অগ্রাধিকার পাচ্ছে। আর সেই তালিকায় হিরো স্প্লেন্ডার প্লাস আবারও শীর্ষস্থান দখল করে তার বাজারের উপর দখলকে আরও স্পষ্ট করে তুলেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories