Electric Cars: দীপাবলির ধামাকা অফার! ১ কিমি চালাতে খরচ মাত্র ২.৬০ টাকা? বাজেটের মধ্যেই ৫টি নতুন ইলেকট্রিক গাড়ি

Published : Oct 04, 2026, 05:32 PM IST

Electric Cars: দীপাবলি উপলক্ষে এসে গেল দারুণ সুযোগ! 'ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস' (BaaS) স্কিমের আওতায় ৫টি জনপ্রিয় ইলেকট্রিক গাড়ির দাম একধাক্কায় অনেকটাই কমেছে।

PREV
16
ব্যাটারি ভাড়ায় ৫টি ইলেকট্রিক গাড়ি!

দীপাবলি উপলক্ষে 'ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস' (BaaS) বা ব্যাটারি ভাড়া নেওয়ার স্কিমে ৫টি জনপ্রিয় ইলেকট্রিক গাড়ি (EV) এখন অনেক কম দামে বাজারে এসেছে। এই স্কিমে গাড়ি কেনার সময় আপনি ২.৩০ লাখ থেকে সর্বোচ্চ ৭.০৪ লাখ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন। তবে এর বদলে, গাড়ি চালানোর সময় প্রতি কিলোমিটার পিছু আপনাকে আলাদা করে ব্যাটারির ভাড়া গুনতে হবে। এই মডেলে গাড়ির থেকে ব্যাটারির দাম আলাদা করে দেওয়ায়, শুরুর দামেই ২.৩০ লাখ থেকে ৭.০৪ লাখ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন ক্রেতারা।

কী এই 'ব্যাটারি-অ্যাজ-এ-সার্ভিস' স্কিম?

সহজ কথায়, গাড়ির মোট দাম থেকে ব্যাটারির দামটা আলাদা করে দেওয়াই হল 'BaaS' স্কিম। এর ফলে গাড়ি কেনার সময় ডাউনপেমেন্টের পরিমাণ অনেকটাই কমে যায়। উৎসবের মরশুমে ৫টি বড় ইলেকট্রিক গাড়িতে এই দারুণ অফার দেওয়া হচ্ছে। তবে শুরুর দাম কম মানেই কিন্তু ব্যাটারি একদম ফ্রি নয়। টাটার মডেলগুলোতে প্রতি কিলোমিটারে ২.৬০ টাকা এবং মারুতি ই-ভিতারায় ৩.৯৯ টাকা পর্যন্ত ব্যাটারি ভাড়া দিতে হবে। তাই মাসে আপনি কতটা গাড়ি চালাচ্ছেন, তার ওপর ভিত্তি করেই আপনার আসল খরচ নির্ভর করবে।

26
হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক (Hyundai Creta Electric)

এই তালিকায় সবচেয়ে বেশি দাম কমেছে হুন্ডাই ক্রেটা ইলেকট্রিকের। ব্যাটারি সমেত এই গাড়ির আসল দাম ১৮.০৩ লাখ টাকা। কিন্তু BaaS স্কিমে এর শুরুর দাম রাখা হয়েছে মাত্র ১০.৯৯ লাখ টাকা। ফলে গাড়ি কেনার সময়ই ক্রেতারা সরাসরি ৭.০৪ লাখ টাকা বাঁচাতে পারবেন।

36
মারুতি সুজুকি ই-ভিতারা (Maruti Suzuki e Vitara)

মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক এসইউভি 'ই-ভিতারা'-র ডেল্টা ৪৯ kWh মডেলটি BaaS স্কিমে ১০.৯৯ লাখ টাকায় বাজারে আসছে। এই গাড়ির ব্যাটারি ভাড়া প্রতি কিলোমিটারে ৩.৯৯ টাকা। ছোট ব্যাটারির এই ভ্যারিয়েন্টটি একবার ফুল চার্জ দিলে ৪০০ কিলোমিটার পর্যন্ত চলবে বলে জানিয়েছে কোম্পানি।

46
টাটা টিয়াগো ইভি (Tata Tiago EV)

এই স্কিমের দৌলতে টাটা টিয়াগো ইভি এখন একদম পকেটের নাগালে। BaaS মডেলে এর শুরুর দাম রাখা হয়েছে ৪.৬৯ লাখ টাকা। প্রতি কিলোমিটারে ব্যাটারি ভাড়া পড়বে ২.৬০ টাকা। একবার ফুল চার্জ দিলে গাড়িটি ২৮০ কিলোমিটার পর্যন্ত ছুটবে।

56
এমজি কমেট ইভি (MG Comet EV)

শহরের রাস্তায় চালানোর জন্য ৪-সিটের এই ছোট গাড়িটি দারুণ। এমনিতে এর দাম ৭.৬৩ লাখ টাকা। কিন্তু BaaS স্কিমে এটি মাত্র ৪.৯৯ লাখ টাকায় পাওয়া যাচ্ছে। এই গাড়ির জন্য প্রতি কিলোমিটারে ৩.২০ টাকা ব্যাটারি ভাড়া দিতে হবে।

66
টাটা পাঞ্চ ইভি (Tata Punch EV)

টাটা পাঞ্চ ইভি গাড়ির আসল দাম ৯.৬৯ লাখ টাকা। তবে BaaS স্কিমে এর শুরুর দাম কমে দাঁড়িয়েছে ৬.৪৯ লাখ টাকায়। অর্থাৎ, গাড়ি কেনার সময়ই আপনার ৩.২০ লাখ টাকা বেঁচে যাবে। এই মডেলে প্রতি কিলোমিটারে ব্যাটারি ভাড়া দিতে হবে প্রায় ২.৬০ টাকা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories