Honda Bikes India: ভারতে দু-চাকার বাজারে ব্যাপক চাহিদা! বিক্রিতে রেকর্ড গড়ল হন্ডা, মে মাসে ৫.১৮ লক্ষ ইউনিট বিক্রি?

Published : Jun 02, 2026, 03:09 PM IST
Honda Bikes India: ভারতে দু-চাকার বাজারে ব্যাপক চাহিদা! বিক্রিতে রেকর্ড গড়ল হন্ডা, মে মাসে ৫.১৮ লক্ষ ইউনিট বিক্রি?

সংক্ষিপ্ত

Honda Bikes India: ২০২৬ সালের মে মাসে, বাইক এবং স্কুটার মিলিয়ে মোট ৫.১৮ লক্ষ ইউনিট বিক্রি করেছে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। যা গত বছর তথা মে ২০২৫-এ বিক্রি হওয়া ৪.৬৫ লক্ষ ইউনিটের তুলনায় ১২% বার্ষিক বৃদ্ধি। প্রমাণিত হচ্ছে, ভারতে দু-চাকার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে।

Honda Bikes India: বাইক এবং স্কুটার বিক্রিতে ঝড় তুলল হন্ডা (honda bikes india)। ২০২৬ সালের মে মাসে, বাইক এবং স্কুটার মিলিয়ে মোট ৫.১৮ লক্ষ ইউনিট বিক্রি করেছে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। যা গত বছর তথা মে ২০২৫-এ বিক্রি হওয়া ৪.৬৫ লক্ষ ইউনিটের তুলনায় ১২% বার্ষিক বৃদ্ধি (budget bikes in india)।

ভারতে দু-চাকার বাজারে ব্যাপক চাহিদা

পরিসংখ্যান বলছে, মে ২০২৬-এ অভ্যন্তরীণ বিক্রির পরিমাণ ছিল ৪.৫৯ লক্ষ ইউনিট। যা গত বছরের একই মাসে বিক্রি হওয়া ৪.১৭ লক্ষ ইউনিটের তুলনায় ১০% বৃদ্ধি। মে ২০২৬-এ রপ্তানির পরিমাণ ছিল ০.৫৯ লক্ষ ইউনিট, যা মে ২০২৫-এ রপ্তানি হওয়া ০.৪৭ লক্ষ ইউনিটের তুলনায় ২৪% প্রবৃদ্ধি।

মে মাসে, দুই-চাকার গাড়ির বাজারে বেশ স্থিতিশীল চাহিদা দেখা গেছে। সেইসঙ্গে, এই সংস্থার বৈচিত্র্যময় মডেলের সম্ভার এবং দেশজুড়ে ৭,০০০-এরও বেশি টাচ পয়েন্টের বিস্তৃত নেটওয়ার্কের উপর নির্ভর করেই এইচএমএসআই গ্রাহকদের কাছে আরও সহজলভ্য হয়ে উঠেছে। বিভিন্ন বাজারে প্রসার বেড়েছে এই সংস্থার।

মে মাসে ৫.১৮ লক্ষ ইউনিট বিক্রি?

প্রসঙ্গত, ভারতে বিশ্বমানের টেকনোলজি এবং উদ্ভাবনী ক্ষমতা নিয়ে এসেছে হন্ডা। কোম্পানিটি দেশীয় এবং রপ্তানি বাজারের জন্য মোটরসাইকেল ও স্কুটার তৈরি করে থাকে। মানেসর, তপুকরা, নরসাপুরা এবং ভিথালাপুরে চারটি কারখানা রয়েছে সংস্থাটির। পাশাপাশি ৭,০০০-এরও বেশি টাচপয়েন্ট নেটওয়ার্কের মাধ্যমে ৭৬ মিলিয়নেরও বেশি গ্রাহককে পরিষেবা প্রদান করে থাকে তারা। এই সবকিছুই সাঁফল্যের কারণ। 

আর তাই ২০২৬ সালের মে মাসে, বাইক এবং স্কুটার মিলিয়ে মোট ৫.১৮ লক্ষ ইউনিট বিক্রি করেছে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। যা গত বছর তথা মে ২০২৫-এ বিক্রি হওয়া ৪.৬৫ লক্ষ ইউনিটের তুলনায় ১২% বার্ষিক বৃদ্ধি। প্রমাণিত হচ্ছে, ভারতে দু-চাকার বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Toyota SUVs: হুন্ডাই, টাটা-কে টেক্কা দিতে বাজারে আসছে টয়োটার দুটি নতুন সেভেন সিটার গাড়ি
360-Degree Camera: পার্কিং হবে সহজ, ১০ লাখের কমে এই গাড়িগুলিতেই পাবেন ৩৬০° ক্যামেরা