অফ-রোড SUV প্রেমীদের জন্য সুখবর! মারুতি সুজুকি এই মাসে জিমনি মডেলে ৫০,০০০ টাকার কাস্টোমার ডিসকাউন্ট দিচ্ছে। সেইসঙ্গে, ৫,০০০ টাকা পর্যন্ত কর্পোরেট ছাড় রয়েছে। অর্থাৎ, মোট ৫৫,০০০ টাকা সাশ্রয় হবে। অন্যদিকে, পরিবারের জন্য XL6 কেনার পরিকল্পনা থাকলে, ২০২৫ বা তার আগের স্টকের গাড়িতে ৯৫,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। আর ২০২৬ সালের মডেলে মোট ৪৫,০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।