MG Hector Tomahawk: ৭ সিটার, ৫০০+ কিমি রেঞ্জ! মাহিন্দ্রাকে টক্কর দিতে আসছে এমজি-র নতুন SUV

Published : Aug 25, 2026, 03:22 PM IST

MG Hector Tomahawk: ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে ৭ সিটার SUV-র চাহিদা ক্রমশ বাড়ছে। এই সুযোগেই JSW MG Motor India তাদের নতুন তিন-সারির একটি ইলেকট্রিক SUV আনার ঘোষণা করেছে, যা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

PREV
14
এমজি হেক্টর টোমাহক ইভি

এই নতুন SUV-র সবচেয়ে বড় আকর্ষণ হল, গাড়িটির ADAPT প্ল্যাটফর্ম। গত জুলাই মাসে MG এই প্ল্যাটফর্মটি সামনে আনে। এটি শুধু ইলেকট্রিক গাড়িই নয়, হাইব্রিড, প্লাগ-ইন হাইব্রিড এবং রেঞ্জ-এক্সটেন্ডার গাড়িও তৈরি করতে পারে। অর্থাৎ, এই এক প্ল্যাটফর্ম ব্যবহার করেই MG ভবিষ্যতে বিভিন্ন ধরনের গাড়ি বানানোর পরিকল্পনা করছে।

24
এমজি-র নতুন এসইউভি

এই SUV-তে তিনটি সারিতে মোট ৭ জন বসতে পারবে। সূত্রের খবর অনুযায়ী, সামনে থাকছে LED DRL, LED হেডল্যাম্প এবং একটি বন্ধ গ্রিল। এছাড়াও রুফ রেল এবং ডুয়াল-টোন অ্যালয় হুইলও দেখা যাচ্ছে। গাড়ির ভেতরে থাকতে পারে বড় ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং প্যানোরামিক সানরুফের মতো আধুনিক ফিচার।

Affordable Automatic Cars: প্রতি লিটারে ২৫ কিমি মাইলেজ এবং সঙ্গে ৬টি এয়ারব্যাগ! সেরা অটোমেটিক গাড়ি কোনগুলি?

34
৭ জন যাত্রীর গাড়ি

এই গাড়ির ব্যাটারি ও রেঞ্জ নিয়ে প্রত্যাশা তুঙ্গে। এর আন্তর্জাতিক মডেল Wuling Starlight 560-তে একটি 69.2 kWh ব্যাটারি প্যাক রয়েছে। মডেলটির মোটর ২০১ hp পাওয়ার এবং ৩১০ Nm টর্ক তৈরি করে। সংস্থাটির দাবি, এই মডেলটি একবার সম্পূর্ণ চার্জে ৫৩০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। ভারতের মডেলেও একই স্পেসিফিকেশন থাকতে পারে।

Affordable SUV in India: ২৭ কিমি মাইলেজ, সঙ্গে আবার সানরুফ! ৬ লাখেরও কমে সস্তার তিন এসইউভি

44
এমজি হেক্টর টোমাহক ইভি-র দাম

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই নতুন SUV-র এক্স-শোরুম দাম ২০ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকার মধ্যে থাকতে পারে। তবে এটি শুধুমাত্র একটি আনুমানিক ধারণা। লঞ্চের পর এই ৭ সিটার ইলেকট্রিক SUV বাজারে Mahindra XUV 9S এবং Kia Carens Clavis EV-র মতো গাড়িকে সরাসরি টক্কর দেবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories