মারুতি ভিক্টোরিস লঞ্চ হওয়ার মাত্র ৮ মাসের মধ্যে এক লক্ষ গাড়ি বিক্রির রেকর্ড গড়ে ফেলেছে। বর্তমানে এটি মারুতির সবচেয়ে বেশি বিক্রি হওয়া SUV মডেলগুলির মধ্যে একটি। প্রতি মাসে ১০,০০০-এর বেশি ইউনিট বিক্রি হয়ে এই গাড়িটি মিড-সাইজ SUV সেগমেন্টে একটি শক্তিশালী জায়গা তৈরি করতে পেরেছে ইতিমধ্যেই। হুন্ডাই ক্রেটা, কিয়া সেল্টোস, টয়োটা হাইরাইডার, হন্ডা এলিভেট, টাটা সিয়েরা, রেনল্ট ডাস্টার, নিসান টেকটনের মতো মডেলগুলি এই সেগমেন্টে ভিক্টোরিস-এর অন্যতম প্রধান প্রতিযোগী। ভিক্টোরিস-এর এই বিপুল জনপ্রিয়তার মোকাবিলা করতেই ২০২৬ সালের দীপাবলির সময়, হুন্ডাই একটি নতুন মডেলটি লঞ্চ করবে। সেইসঙ্গে, হন্ডা এলিভেট ফেসলিফ্ট এবং রেনল্ট ডাস্টার হাইব্রিডও বাজারে আসতে চলেছে।