দীর্ঘ প্রতীক্ষার পর, ভারতের গাড়ির বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হল নতুন রেনল্ট ডাস্টার। এটির বেস মডেলের দাম শুরু হচ্ছে ১০.৪৯ লক্ষ টাকা থেকে। টপ মডেলের এক্স-শোরুম দাম ১৮.৪৯ লক্ষ টাকা। নতুন ডাস্টারটি পুরনো মডেলের কথা মনে করালেও, এটির ডিজাইন এখন আরও বেশি বোল্ড এবং শক্তিশালী। বিশেষ করে, গাড়িটির সামনের গ্রিল, চওড়া হুইল আর্চ এবং নতুন LED লাইট গাড়িটিকে রাস্তায় একটি আলাদা আকর্ষণীয় লুক দিয়েছে।