
রয়্যাল এনফিল্ড ভারতে তাদের নতুন হিমালয়ান ৭৫০ (Himalayan 750) বাইকটি লঞ্চ করার তারিখ ঘোষণা করেছে। বহু প্রতীক্ষিত এই অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটি গোয়াতে আয়োজিত ‘রয়্যাল এনফিল্ড ৭৫০’ ইভেন্টে উন্মোচন করা হবে বলে খবর। মডেলটি 'মোটোভার্স ২০২৬' (Motoverse 2026) ইভেন্টে উদ্বোধন করা হবে। যা এই মাসের ২৭ থেকে ২৯ তারিখ পর্যন্ত গোয়াতে অনুষ্ঠিত হতে চলেছে। এই ইভেন্ট চলাকালীনই হিমালয়ান ৭৫০ (Himalayan 750)-এর আনুষ্ঠানিক মূল্য ঘোষণা করা হবে। পাশাপাশি ২৭ নভেম্বর থেকে এই বাইকটির বুকিং শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
নতুন হিমালয়ান ৭৫০ (Himalayan 750)-এ রয়েছে ৭৪৩ সিসির প্যারালাল-টুইন ইঞ্জিন। পূর্ববর্তী মডেল হিমালয়ান ৪৫০ (Himalayan 450)-এ সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন থাকলেও, এই নতুন মডেলটিটে রয়েছে দুই সিলিন্ডারের ইঞ্জিন, যা দীর্ঘ দূরত্বের যাত্রায় চমৎকার পারফরম্যান্স প্রদান করবে। এই ইঞ্জিনটি ৫৫ হর্সপাওয়ার শক্তি এবং ৬৩ এনএম (Nm) টর্ক উৎপন্ন করতে সক্ষম। মাত্র ৩,৫০০ আরপিএম (rpm)-এ ৯০% টর্ক পাওয়া যায়, যা মহাসড়কের পাশাপাশি পাহাড়ি রাস্তায়ও গাড়ি চালানোর এক চমৎকার অভিজ্ঞতাদিতে পারবে বলে দাবি করেছে সংস্থাটি। ইঞ্জিনটির সঙ্গে একটি ৬-স্পিড গিয়ারবক্সও যুক্ত রয়েছে।
হিমালয়ান ৭৫০-এর সামনের দিকে রয়েছে ৪৩ মিমি শোয়া (Showa) আপসাইড-ডাউন ফর্ক। যা পুরোপুরি অ্যাডজাস্ট করা যায়। আর এটির পিছনের দিকে রয়েছে শোয়া মনোশক সাসপেনশন। রাস্তার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই সাসপেনশনটিকে অ্যাডজাস্ট করা সম্ভব। আরও নিরাপদ যাত্রার জন্য, রয়্যাল এনফিল্ড প্রথমবারের মতো সামনের চাকায় ডুয়াল ডিস্ক ব্রেক দিয়েছে। এছাড়া পেছনের চাকায়ও একটি ডিস্ক ব্রেক রয়েছে। পাশাপাশি, এটিতে রয়েছে সুইচযোগ্য ডুয়াল-চ্যানেল এবিএস (ABS) সিস্টেম।
সেইসঙ্গে, ১৯-ইঞ্চি সামনের চাকা এবং ১৭-ইঞ্চি পিছনের চাকা। এটি দুটি বিকল্পে পাওয়া যায়: অ্যালয় হুইল অথবা টিউবলেস স্পোক হুইল। ২০৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকার ফলে, এটি অনায়াসেই এবড়োখেবড়ো রাস্তায় চলতে পারে। বাইকটিটে ১৭.৮ লিটার ধারণক্ষমতার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এটির সিটের উচ্চতা ৮১৫ মিমি এবং মোট ওজন ২২৪ কেজি। নতুন হিমালয়ান ৭৫০-এ পাঁচটি রাইডিং মোড রয়েছে: রোড, রোড স্পোর্ট, রেইন, ট্রেইল এবং কাস্টম। এছাড়া এতে ক্রুজ কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল এবং টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম যুক্ত করা হয়েছে। পাশাপাশি এতে রয়েছে ৪ ইঞ্চির টিএফটি (TFT) ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াই-ফাই, নেভিগেশন এবং দুটি টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্ট (যার একটি ২৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে)।
হিমালয়ান ৭৫০ (Himalayan 750) পাঁচটি রঙে পাওয়া যাবে। অ্যান্টার্কটিক সিলভার, সাইবেরিয়া হোয়াইট, ভাইকিং ব্রোঞ্জ, অ্যাজটেক গ্রিন এবং টেকটোনিক ব্ল্যাক। অ্যান্টার্কটিক সিলভার ভ্যারিয়েন্টটির সঙ্গে অতিরিক্ত ট্যুরিং অ্যাক্সেসরিজও থাকবে। ভারতে এই বাইকটির এক্স-শোরুম দাম প্রায় ৩.৭৯ লক্ষ টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। এটির শীর্ষ ভ্যারিয়েন্টটির দাম ৪.৭৩ লক্ষ টাকা হতে পারে। তবে ২৭ নভেম্বর, 'মোটোভার্স' (Motoverse) শো-তে আনুষ্ঠানিকভাবে এর আসল দামটি ঘোষণা করা হবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।