Royal Enfield: অবশেষে ১২৪ বছরের ইতিহাসে প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করল রয়্যাল এনফিল্ড। নাম Flying Flea C6। রেট্রো লুকের সঙ্গে অত্যাধুনিক ফিচার, ১৫৪ কিমি রেঞ্জ। দাম, ফিচার্স ও বুকিং ডিটেলস জেনে নিন।
Royal Enfield: রয়্যাল এনফিল্ড মানেই বুলেটের গর্জন, কিন্তু এবার সেই গর্জন হবে নিঃশব্দ। ১২৪ বছরের ঐতিহ্যে প্রথমবার ইলেকট্রিক বাইক আনল সংস্থা। নতুন সাব-ব্র্যান্ড Flying Flea-এর অধীনে প্রথম মডেল Flying Flea C6 লঞ্চ হয়েছে ভারতে। নামটি নেওয়া হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কোম্পানির হালকা ওজনের বাইক থেকে।
দাম ও বুকিং:
ভারতে বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ২.৭৯ লাখ টাকা। Battery-as-a-Service (BaaS) অপশন নিলে দাম কমে হবে ১.৯৯ লাখ টাকা। ১০ এপ্রিল ২০২৬ থেকে বেঙ্গালুরুর প্রথম ডেডিকেটেড Flying Flea শোরুমে বুকিং ও টেস্ট রাইড শুরু হয়েছে। ইউরোপে দাম ৫,৯৯০ ইউরো।
ব্যাটারি, রেঞ্জ ও পারফরম্যান্স: এতে আছে ৩.৯১ kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা রাখা হয়েছে হালকা ম্যাগনেশিয়াম কেসিং-এ। মোটরটি ১৫.৪ kW বা ২০.৬ BHP পাওয়ার ও ৬০ Nm টর্ক দেয়।
- রেঞ্জ: এক চার্জে ১৫৪ কিমি (IDC ক্লেইম), WMTC রেঞ্জ ১০৪ কিমি - টপ স্পিড: ১১৫ কিমি/ঘণ্টা - ০-৬০ কিমি/ঘণ্টা: মাত্র ৩.৭ সেকেন্ডে - চার্জিং: ০-১০০% হতে ২ ঘণ্টা ১৬ মিনিট, ২০-৮০% হতে ৬৫ মিনিট - ওজন: মাত্র ১২৪ কেজি, রয়্যাল এনফিল্ডের সবচেয়ে হালকা বাইকগুলোর একটি
ডিজাইন ও ফিচার্স - কী কী আছে?
ডিজাইনে রেট্রো ছোঁয়া, গোল হেডল্যাম্প, ফোরজড অ্যালুমিনিয়াম ফ্রেম ও গার্ডার-স্টাইল ফ্রন্ট সাসপেনশন। এই সাসপেনশন বর্তমানে অন্য কোনও বাইকে নেই বলেই দাবি সংস্থার।
ফিচারের লিস্টে রয়্যাল এনফিল্ড প্রথমবার অনেক কিছু দিয়েছে -
১. ৩.৫ ইঞ্চি গোল TFT ডিসপ্লে, Bluetooth, Fleaware OS (Android Automotive) ২. ৫টি রাইডিং মোড - City, Rain, Highway, Sport, Custom ৩. কর্নারিং ABS, ট্র্যাকশন কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, হিল-হোল্ড অ্যাসিস্ট ৪. ১৫W ওয়্যারলেস ফোন চার্জার, কীলেস ইগনিশন, রিমোট লক/আনলক ৫. OTA আপডেট, রিভার্স মোড ও বাই-ডিরেকশনাল ক্রল মোড ৬. ১৯ ইঞ্চি টিউবলেস টায়ার, ডুয়াল চ্যানেল ABS
কালার অপশন: Storm Black, Flea Green ও Parachute White।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


