সিম্পল এনার্জি ইতিমধ্যেই বেঙ্গালুরু, দিল্লি, চেন্নাইয়ের মতো বড় শহরগুলিতে প্রায় ৭০টি টাচপয়েন্ট তৈরি করেছে। কিছু শহরে টেস্ট ড্রাইভের সুবিধাও রয়েছে। খুব শীঘ্রই নাগপুর, রাঁচি, ভুবনেশ্বরের মতো শহরেও ব্যবসা ছড়ানোর পরিকল্পনা আছে। সংস্থার প্রতিষ্ঠাতা সুহাস রাজকুমার বলেন, "এই স্কুটারটি এমন যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে, যারা রেঞ্জ বা পারফরম্যান্সের সঙ্গে কোনও আপোস করতে চান না। ৪০০ কিমি রেঞ্জ এবং হাই-পারফরম্যান্সের সঙ্গে এটি ভারতীয় ইভি বাজারে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে'।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।