Tata Motors Offer: টাটার গাড়িতে বাম্পার ছাড়! Altroz থেকে Tigor, একাধিক মডেল এখন দারুণ সস্তায়?

Published : Jun 08, 2026, 12:42 PM IST

Tata Motors Offer: ভারতের অন্যতম প্রধান গাড়ি প্রস্তুতকারক সংস্থা টাটা মোটরস তাদের জনপ্রিয় তিনটি গাড়ির মডেলে আকর্ষণীয় ছাড় ঘোষণা করেছে। এই অফার চলবে ৩০ জুন পর্যন্ত। গ্রাহকরা এই অফারে পেয়ে যাবেন ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড়।

PREV
14
টাটা মোটরস গাড়িতে ছাড়

ভারতের অন্যতম সেরা গাড়ির কোম্পানি টাটা মোটরস তাদের জনপ্রিয় তিনটি মডেলের ওপর বাম্পার ছাড় দিচ্ছে। ৩০ জুন পর্যন্ত, এই অফারে আপনি ৪০,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

24
টাটা অলট্রোজ

টাটা তাদের Altroz গাড়ির CNG মডেলে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। তার মধ্যে রয়েছে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং ৫,০০০ টাকার অতিরিক্ত ছাড়। পেট্রোল ও ডিজেল ভ্যারিয়েন্টেও একই ক্যাশ ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সব ভ্যারিয়েন্টে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস বা ২০,০০০ টাকার স্ক্র্যাপেজ অফার রয়েছে। সেইসঙ্গে, আপনি ৩,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্টও পেতে পারেন। টাটা অলট্রোজের দাম শুরু হচ্ছে ৬.৩০ লক্ষ টাকা থেকে, যা ১০.৭৭ লক্ষ টাকা পর্যন্ত যায়।

34
টাটা টিয়াগো

টাটা তাদের পুরনো ফেসলিফ্ট মডেল Tiago-র পেট্রোল এবং CNG ভ্যারিয়েন্টে (বেস XE ট্রিম ছাড়া) ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট দিচ্ছে। সেইসঙ্গে, রয়েছে ১৫,০০০ টাকার স্ক্র্যাপেজ বোনাস অথবা ১০,০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং ৫,০০০ টাকার অতিরিক্ত ছাড়। পুরনো টিয়াগো মডেলে ৩,০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে। নতুন টাটা টিয়াগো ফেসলিফ্ট মডেলের দাম ৪.৭০ লক্ষ থেকে ৮.৫৫ লক্ষ টাকার মধ্যে।

44
টাটা টিগোর

এই মাসে টাটা টিগোর গাড়িতে আপনি ৩০,০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর মধ্যে ১৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস বা ১৫,০০০ টাকার স্ক্র্যাপেজ অফার রয়েছে। টিগোরের পেট্রোল এবং সিএনজি, দুই ভ্যারিয়েন্টেই ৩,০০০ টাকার কর্পোরেট ছাড়ও পাওয়া যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories