Tata Nexon: আরও প্রিমিয়াম এবং সঙ্গে একাধিক নতুন ফিচার! ২০২৭ সালে আসছে টাটার নতুন নেক্সন মডেল?

Published : Aug 19, 2026, 05:04 PM IST
Tata Nexon: আরও প্রিমিয়াম এবং সঙ্গে একাধিক নতুন ফিচার! ২০২৭ সালে আসছে টাটার নতুন নেক্সন মডেল?

সংক্ষিপ্ত

Tata Nexon: ভারতের বাজারে ঝড় তুলতে আসছে নতুন টাটা নেক্সন। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে এই নতুন মডেলটি বাজারে আসবে। নতুন এই মডেলটিটে থাকবে আধুনিক ডিজাইন, আরও প্রিমিয়াম ইন্টিরিয়র, লেভেল 2 ADAS-এর মতো ফিচার এবং উন্নত পাওয়ারট্রেন অপশন।

Tata Nexon: ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় কমপ্যাক্ট SUV টাটা নেক্সনের নতুন প্রজন্মের মডেল খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে বলে খবর। সম্প্রতি রাস্তায় একটি টেস্ট মডেল দেখা যাওয়ার পরেই এই গাড়িটি নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। গাড়িটি পুরোপুরি কাপড়ে ঢাকা থাকলেও, Motor Octane-এর প্রকাশিত ছবি দেখে এটির আকার এবং ORVM-এর ডিজাইন থেকে মনে করা হচ্ছে যে, এটি নতুন প্রজন্মের নেক্সন। রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে নতুন নেক্সন বাজারে আসতে পারে।

নতুন ডিজাইনে আসছে নেক্সন?

Affordable Automatic Cars: প্রতি লিটারে ২৫ কিমি মাইলেজ এবং সঙ্গে ৬টি এয়ারব্যাগ! সেরা অটোমেটিক গাড়ি কোনগুলি?

নতুন প্রজন্মের নেক্সনে ডিজাইনে বড়সড় বদল আশা করা হচ্ছে। টাটার নতুন SUV মডেলগুলোতে যে আধুনিক ও শার্প ডিজাইন দেখা যাচ্ছে, সেই পথেই হাঁটতে পারে নতুন নেক্সন মডেলটি। সামনের দিকে থাকতে পারে শার্প প্রোফাইল, কানেক্টেড LED DRL, নতুন গ্রিল এবং নতুন ডিজাইনের বাম্পার। পাশে নতুন অ্যালয় হুইল এবং পিছনে কানেক্টেড LED লাইট বার সহ নতুন টেল ল্যাম্প ডিজাইন আশা করা হচ্ছে।

কেবিনেও বড় বদল

রিপোর্ট বলছে, নতুন নেক্সনের ভেতরের সাজসজ্জাতেও বড় পরিবর্তন আসবে। বর্তমান মডেলের থেকে আরও প্রিমিয়াম অনুভূতি দেওয়ার জন্য সফট-টাচ মেটেরিয়াল, নতুন ড্যাশবোর্ড ডিজাইন এবং নতুন ইন্টিরিয়র কালার থিম ব্যবহার করা হতে পারে।

আসছে লেভেল 2 ADAS

Hero HF Deluxe: মাত্র ৫৯,৯৯৯ টাকায় নতুন বাইক? সস্তায় বিশাল মাইলেজ এবং চোখধাঁধানো ফিচার!

ফিচারের দিক থেকেও নতুন নেক্সন অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করা হচ্ছে। বর্তমান মডেলেই ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, পাওয়ারড ড্রাইভার সিট, ADAS, ৩৬০-ডিগ্রি ক্যামেরা এবং প্যানোরামিক সানরুফের মতো ফিচার রয়েছে। নতুন মডেলে লেভেল 2 ADAS, বড় ডুয়াল-স্ক্রিন সেটআপ, অগমেন্টেড রিয়্যালিটি হেডস-আপ ডিসপ্লে, পাওয়ারড কো-ড্রাইভার সিট এবং ১২-স্পিকারের JBL অডিও সিস্টেমের মতো ফিচার যোগ হতে পারে। এর ফলে, নেক্সনের কেবিন আরও প্রিমিয়াম হয়ে উঠবে।

পেট্রোল থেকে ইলেকট্রিক, সবই থাকবে

পাওয়ারট্রেনের ক্ষেত্রে বর্তমান মডেলের মতোই একাধিক অপশন থাকতে পারে। এখন নেক্সনে ১.২ লিটার টার্বো পেট্রোল, ১.২ লিটার টার্বো পেট্রোল CNG এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন পাওয়া যায়। নেক্সন EV-তেও বিভিন্ন ব্যাটারি প্যাকের অপশন রয়েছে। শোনা যাচ্ছে, নতুন প্রজন্মের CNG ভ্যারিয়েন্টে AMT গিয়ারবক্সও দিতে পারে টাটা।

আরও বেশি রেঞ্জ দেবে নেক্সন EV

নতুন নেক্সন EV-তে বর্তমানের চেয়ে বড় ব্যাটারি প্যাক দেওয়া হতে পারে। এর ফলে গাড়ির ড্রাইভিং রেঞ্জও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে পাওয়ারট্রেন সংক্রান্ত কোনও তথ্য টাটা মোটরস এখনও সরকারিভাবে জানায়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tech News: টিভির রিমোট খারাপ নাকি ব্যাটারি শেষ? মোবাইল ক্যামেরার সাহায্যে জেনে নিন আসল পদ্ধতি
Royal Enfield Gorkha Edition: আর্মি কালারের Classic 350 আনল Royal Enfield, দাম কত, কী কী নয়া ফিচার?