VinFast Rezard: ঘণ্টায় ১০০ কিমি স্পিড! ভিয়েতনামের এই ম্যাক্সি-স্কুটার কি ভারতে রাজ করতে আসছে?

Published : Aug 16, 2026, 05:51 PM IST
VinFast Rezard: ঘণ্টায় ১০০ কিমি স্পিড! ভিয়েতনামের এই ম্যাক্সি-স্কুটার কি ভারতে রাজ করতে আসছে?

সংক্ষিপ্ত

VinFast Rezard: ভিয়েতনামের গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভিনফাস্ট তাদের নতুন রেজ়ার্ড ইলেকট্রিক ম্যাক্সি-স্কুটারের ডিজাইন ভারতে পেটেন্ট করিয়েছে। দুর্দান্ত ডিজাইন, ডিস্ক ব্রেক এবং ঘণ্টায় ১০০ কিমি পর্যন্ত গতির এই মডেলটি ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে কোম্পানির জমি শক্ত করার একটি পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

VinFast Rezard: ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে নিজেদের জায়গা আরও পাকা করতে চাইছে ভিয়েতনামের গাড়ি প্রস্তুতকারক সংস্থা ভিনফাস্ট। সম্প্রতি ভারতে তাদের নতুন ইলেকট্রিক ম্যাক্সি-স্কুটার 'রেজ়ার্ড'-এর ডিজাইন পেটেন্ট করিয়েছে কোম্পানি। তার ফলে, ভারতে এই নতুন মডেলটি লঞ্চ হওয়ার সম্ভাবনা আরও জোরালো হল। দেশের ইলেকট্রিক স্কুটারের বাজার ধরার জন্য কোম্পানির নতুন কৌশল হিসেবেই এই পেটেন্টকে দেখা হচ্ছে।

আলাদা ডিজাইন, ম্যাক্সি-স্কুটারের স্টাইল

Electric Scooter: মাত্র একবার চার্জ দিলেই ছুটবে ১০০ কিমি! দেশের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটি কিনবেন নাকি?

রেজ়ার্ড সাধারণ ইলেকট্রিক স্কুটারের চেয়ে আকারে বেশ বড়, এটি একটি ম্যাক্সি-স্কুটার। এটির ডিজাইন বেশ শার্প এবং অ্যাঙ্গুলার। সামনের দিকে V-আকৃতির LED DRL সহ LED হেডলাইট রয়েছে, যা দেখতে বেশ আকর্ষণীয়। এছাড়াও লম্বা উইন্ডস্ক্রিন, চালক ও যাত্রীর জন্য আরামদায়ক স্টেপড সিট এবং ফ্ল্যাট ফ্লোরবোর্ডের মতো ফিচারও রয়েছে। স্কুটারটিতে স্প্লিট পিলিয়ন গ্র্যাব রেইলও দেওয়া হয়েছে।

সামনে ও পিছনে ডিস্ক ব্রেক

সাসপেনশনের দিক থেকেও রেজ়ার্ড বেশ উন্নত। তার সামনে রয়েছে টেলিস্কোপিক ফর্ক এবং পিছনে ডুয়াল শক অ্যাবজ়রবার। ব্রেকিংয়ের জন্য সামনে ও পিছনে দুই চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। বড় অ্যালয় হুইল এবং চওড়া টায়ার স্কুটারটিকে আরও শক্তিশালী লুক দিয়েছে। শহরের রাস্তার পাশাপাশি লম্বা দূরত্বের যাত্রার জন্যও এই ম্যাক্সি-স্কুটারটি উপযুক্ত।

Affordable Electric Scooter: 'এই পথ যদি না শেষ হয়!' বাজার কাঁপাবে সস্তার এই দুর্দান্ত ইলেকট্রিক স্কুটি?

ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত গতি?

রেজ়ার্ডের ব্যাটারি বা মোটর সম্পর্কে ভিনফাস্ট এখনও সেইভাবে কিছু জানায়নি। তবে ভিয়েতনামের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই স্কুটারে একটি মিড-মাউন্টেড ইলেকট্রিক মোটর থাকতে পারে। এই মোটরের সর্বোচ্চ ক্ষমতা হতে পারে প্রায় ৭.১ কিলোওয়াট এবং এটি ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতি তুলতে সক্ষম হবে বলে শোনা যাচ্ছে। তবে এই তথ্য ভিনফাস্টের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

ভারতে কি আসবে রেজ়ার্ড?

ভারতে নিজেদের ইলেকট্রিক টু-হুইলারের সম্ভার বাড়ানোর পরিকল্পনা করছে ভিনফাস্ট। রেজ়ার্ডের আগে 'ভাইপার' ইলেকট্রিক স্কুটার এবং একটি ইলেকট্রিক মোটরসাইকেলের ডিজাইনও ভারতে পেটেন্ট করিয়েছিল সংস্থাটি।

২০২৬ সালের মধ্যে ভারতের ইলেকট্রিক টু-হুইলারের বাজারে প্রবেশ করার পরিকল্পনা আগেই ঘোষণা করেছিল ভিনফাস্ট। শুরুতে তিনটি ইলেকট্রিক স্কুটার আনার কথা ছিল তাদের। তবে রেজ়ার্ডের ডিজাইন পেটেন্ট করানো মানেই যে স্কুটারটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে, তা নিশ্চিত করে বলা যায় না। ভারতে এর লঞ্চের তারিখ, দাম বা অন্যান্য স্পেসিফিকেশন নিয়ে কোম্পানি এখনও কোনও ঘোষণা করেনি। যদি রেজ়ার্ড ভারতে আসে, তবে এটি প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে সরাসরি প্রতিযোগিতা তৈরি করবে। এই নতুন মডেলটি ভারতের বাজারে ভিনফাস্টের অবস্থান আরও মজবুত করতে সাহায্য করতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Car Drive: রিজার্ভে তেল নিয়ে গাড়ি চালাচ্ছেন? অজান্তেই ডেকে আনছেন বড় বিপদ!
Affordable Automatic Cars: প্রতি লিটারে ২৫ কিমি মাইলেজ এবং সঙ্গে ৬টি এয়ারব্যাগ! সেরা অটোমেটিক গাড়ি কোনগুলি?