Tata Sierra EV: টাটা মোটরসের সিয়েরা ইভি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে। কী কী ফিচার থাকছে এই গাড়িতে? দামই বা কত হতে পারে? আসুন, এই গ্যালারিতে বিস্তারিত জেনে নেওয়া যাক।
টাটা পাঞ্চ ইভি-তে ব্যবহৃত ইন্টিগ্রেটেড ড্রাইভ ইউনিট
টাটার ইলেকট্রিক গাড়ির লাইন-আপে এই সিয়েরা ইভি-কে টাটা হ্যারিয়ার ইভি-র ঠিক নিচেই রাখা হবে। গুজরাটের সানন্দ কারখানায় এই গাড়ির ICE মডেলের সঙ্গেই ইলেকট্রিক মডেলটিও তৈরি করা হবে। টাটা মোটরস নিশ্চিত করেছে যে, সিয়েরা ইভি-তে RWD (রিয়ার-হুইল ড্রাইভ) এবং AWD (অল-হুইল ড্রাইভ) দুটি অপশনই থাকবে। শোনা যাচ্ছে, টাটা পাঞ্চ ইভি-তে ব্যবহৃত ইন্টিগ্রেটেড ড্রাইভ ইউনিট (IDU) সিয়েরা ইভি-তেও ব্যবহার করা হতে পারে।
24
কমপ্যাক্ট ডিজাইন ও হালকা ওজন
এই ইন্টিগ্রেটেড ড্রাইভ ইউনিট (IDU) সিস্টেমে একটি ইলেকট্রিক মোটর, কন্ট্রোলার, কুলিং পার্টস এবং গিয়ারবক্স একসঙ্গে থাকে। এর ফলে, গাড়ির উৎপাদন খরচ কমে এবং কমপ্যাক্ট ডিজাইন ও হালকা ওজনের কারণে পারফরম্যান্সও ভালো হয়। আশা করা হচ্ছে, টাটা হ্যারিয়ার ইভি-র পাওয়ারট্রেনটিই সিয়েরা ইভি-তে ব্যবহার করা হবে। হ্যারিয়ার ইভি-তে তিনটি অপশন রয়েছে - 65kWh RWD, 75kWh RWD, এবং 75kWh AWD ডুয়াল-মোটর।
34
অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট চার্জ
এই ইলেকট্রিক SUV একবার সম্পূর্ণ চার্জে ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে বলে আশা করা হচ্ছে। হ্যারিয়ার ইভি-র মতোই এটি V2L (ভেহিকেল-টু-লোড) এবং V2V (ভেহিকেল-টু-ভেহিকেল) ফিচার সাপোর্ট করবে। অর্থাৎ, এই গাড়ি থেকে অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট চার্জ দেওয়া যাবে। গাড়ির বাইরের ডিজাইনে বড় কোনও পরিবর্তন না হলেও, সিয়েরা ইভি-র জন্য কিছু বিশেষ বদল থাকবে।
যেমন বন্ধ গ্রিল, নতুন বাম্পার, অ্যারোডাইনামিক ডিজাইনের অ্যালয় হুইল এবং 'Sierra.ev' ব্যাজ। গাড়ির ভেতরে নতুন কেবিন থিম, একটি বড় ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং পুরোপুরি ফ্ল্যাট রিয়ার ফ্লোর থাকতে পারে। পাঞ্চ ইভি-র সাশ্রয়ী IDU ব্যবহার করার ফলে, সিয়েরা ইভি-র দাম বেশ প্রতিযোগিতামূলক হবে বলে মনে করা হচ্ছে। এর বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় ১৫ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে।