Tata Sierra EV: Tata Motors তাদের বহু প্রতীক্ষিত Sierra ইলেকট্রিক SUV বিশ্বজুড়ে লঞ্চ করতে চলেছে ৩০ জুন। গাড়িটির দাম কত হতে পারে এবং কী কী ফিচার থাকছে, দেখে নিন।
ভারতের গাড়ির বাজারে ইলেকট্রিক গাড়ির প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, Tata Motors তাদের বহু প্রতীক্ষিত Sierra ইলেকট্রিক SUV বিশ্বজুড়ে লঞ্চ করছে আগামী ৩০ জুন। ১৯৯০-এর দশকে ভারতের রাস্তায় আলাদা পরিচিতি তৈরি করেছিল সিয়েরা। সেই নামই এখন আধুনিক ডিজাইন আর সম্পূর্ণ নতুন ইলেকট্রিক রূপে ফিরে আসছে। এর কনসেপ্ট মডেলটি দারুণ সাড়া ফেলেছিল, তাই এই নতুন মডেল ঘিরেও প্রত্যাশা তুঙ্গে।
24
৫০০ কিমির বেশি রেঞ্জ?
নতুন সিয়েরা ইলেকট্রিক SUV-তে থাকছে প্রিমিয়াম লুকের সঙ্গে কানেক্টেড LED হেডল্যাম্প, একটি বন্ধ ফ্রন্ট গ্রিল এবং আকর্ষণীয় রিয়ার গ্লাস ডিজাইন। গাড়ির ভেতরে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার স্ক্রিন, ১২.৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং যাত্রীদের জন্য আরও একটি ১২.৩ ইঞ্চির স্ক্রিন—মোট তিনটি স্ক্রিন থাকতে পারে (Tata Sierra electric SUV)।
34
কাদের সঙ্গে প্রতিযোগিতা? দাম কত হতে পারে?
এটির সঙ্গে প্যানোরামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, হেড-আপ ডিসপ্লে, একাধিক ড্রাইভিং মোড এবং প্রিমিয়াম সাউন্ড সিস্টেমও দেওয়া হতে পারে। গাড়িটি ৬৫ kWh এবং ৭৫ kWh—এই দুটি ব্যাটারি অপশনে আসতে পারে, যা একবার ফুল চার্জ দিলে ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ দেবে বলে আশা করা হচ্ছে। টাটার নতুন ইলেকট্রিক প্ল্যাটফর্মে তৈরি সিয়েরা গাড়িটি রিয়ার-হুইল ড্রাইভ এবং অল-হুইল ড্রাইভ—দুটি বিকল্পেই আসতে পারে।
বিশেষ করে ৭৫ kWh ব্যাটারি সহ অল-হুইল ড্রাইভ মডেলটি গ্রাহকদের বেশি নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। ভারতের বাজারে গাড়িটির এক্স-শোরুম দাম ১৮ লক্ষ থেকে ২৫ লক্ষ টাকার মধ্যে হতে পারে। লঞ্চ হওয়ার পর এটি Mahindra BE.06, Hyundai Creta ইলেকট্রিক, MG ZS EV এবং Maruti eVitara-র মতো মডেলগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে (Tata Sierra EV launch in India 2026)।