High Mileage CNG Cars in India: এক লিটারে ৩৪ কিমি মাইলেজ! পয়সা বাঁচানো সেরা ৫টি সিএনজি গাড়ি কোনগুলি?

Published : Feb 27, 2026, 03:45 PM IST

High Mileage CNG Cars in India: ভারতে পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, অনেকেই বেশি মাইলেজ দেওয়া সিএনজি গাড়ির দিকে ঝুঁকছেন। কম খরচে দারুণ পারফরম্যান্সের জন্য এই গাড়িগুলি বেশ জনপ্রিয় হয়ে উঠছে।

PREV
15
সিএনজি গাড়িগুলি একটি দারুণ অপশন?

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ার গোলে, অনেকেই এখন গাড়ি কেনার আগে মাইলেজের কথা সবার আগে ভাবনাচিন্তা করেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, সিএনজি গাড়িগুলি একটি দারুণ অপশন হতে পারে গ্রাহকদের জন্য। হাইব্রিড বা ইলেকট্রিক গাড়ির দাম বেশি হওয়ার জেরে, মধ্যবিত্তের জন্য সিএনজি মডেলগুলিই সেরা হতে পারে।

25
৪ কিমি/কেজি পর্যন্ত মাইলেজ

সিএনজি গাড়ির বাজারে মারুতি সুজুকি বরাবরই এগিয়ে। সংস্থাটি কম দামে বেশি মাইলেজ দেওয়া একাধিক হ্যাচব্যাক এবং সেডান মডেল বিক্রি করে। চলুন দেখে নেওয়া যাক ৩৪ কিমি/কেজি পর্যন্ত মাইলেজ দেওয়া সেরা ৫টি সিএনজি গাড়ি কোনগুলি?

35
এক্স-শোরুম দাম ৫.৯৮ লক্ষ টাকা

তালিকায় প্রথমে রয়েছে মারুতি সুজুকি সেলেরিও সিএনজি। এটি ভারতের অন্যতম সেরা মাইলেজ দেওয়া একটি গাড়ি। সেলেরিও VXI সিএনজি মডেলের এক্স-শোরুম দাম ৫.৯৮ লক্ষ টাকা। সংস্থাটির দাবি, এই গাড়ি ৩৪.৪৩ কিমি/কেজি পর্যন্ত মাইলেজ দেয়। অন্যদিকে, ওয়াগন আর সিএনজি মডেলের জন্য একটি আদর্শ গাড়ি। এটির LXI সিএনজি মডেলের দাম ৫.৮৯ লক্ষ টাকা এবং VXI সিএনজি মডেলের দাম ৬.৪২ লক্ষ টাকা। ওয়াগন আর-এর মাইলেজ প্রায় ৩৪ কিমি/কেজি।

45
ডিজায়ার প্রায় ৩৩ কিমি/কেজি মাইলেজ দেয়
অল্টো কে১০ সিএনজি দেশের সবচেয়ে সস্তা সিএনজি গাড়িগুলির মধ্যে একটি। এর LXI S-সিএনজি ভ্যারিয়েন্টের দাম ৪.৮২ লক্ষ টাকা এবং VXI S-সিএনজি ভ্যারিয়েন্টের দাম ৫.৩২ লক্ষ টাকা। এই মডেলটি ৩৩.৮৫ কিমি/কেজি মাইলেজ দেয়। যারা সেডান পছন্দ করেন, তাদের জন্য ডিজায়ার সিএনজি একটি ভালো বিকল্প। এর VXI সিএনজি মডেলের দাম ৮.০৩ লক্ষ টাকা এবং ZXI সিএনজি মডেলের দাম ৯.০৪ লক্ষ টাকা। ডিজায়ার প্রায় ৩৩ কিমি/কেজি মাইলেজ দেয়।
55
সিএনজি মডেলের দাম ৭.৪৫ লক্ষ টাকা থেকে শুরু

প্রিমিয়াম হ্যাচব্যাক সেগমেন্টে সুইফট সিএনজি মডেলটিও বেশ জনপ্রিয়। এর VXI সিএনজি মডেলের দাম ৭.৪৫ লক্ষ টাকা থেকে শুরু। এই গাড়িটি ৩২ কিমি/কেজি পর্যন্ত মাইলেজ দেয়। যারা প্রতিদিনের যাতায়াতের খরচ কমাতে চান, তাদের জন্য এই সিএনজি গাড়িগুলি দারুণ সুযোগ করে দিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories