TVS Jupiter 125: অ্যাক্টিভাকে টেক্কা দিতে হাজির নতুন জুপিটার! দামেও রয়েছে চমক?

Published : May 27, 2026, 10:07 AM IST

TVS Jupiter 125: ভারতের স্কুটি বাজারে Honda Activa-কে টেক্কা দিতে TVS তাদের Jupiter 125 মডেলটি দুটি নতুন রঙে লঞ্চ করেছে। চলুন দেখে নেওয়া যাক, এটির দাম, ফিচার এবং অন্যান্য খুঁটিনাটি।

PREV
15
নতুন রঙের জন্য দাম একটুও বাড়ায়নি সংস্থাটি?

ভারতের টু-হুইলারের বাজারে স্কুটার সেগমেন্টে প্রতিযোগিতা সব সময়ই তুঙ্গে থাকে। আর এই লড়াইতে Honda Activa-র পরেই বিক্রির নিরিখে জায়গা করে নিয়েছে TVS Jupiter 125। এবার গ্রাহকদের নজর কাড়তে দুটি নতুন রঙে হাজির হল এই স্কুটার। সবচেয়ে বড় বিষয় হল, নতুন রঙের জন্য দাম একটুও বাড়ায়নি সংস্থাটি।

25
আপাতত শুধুমাত্র DT SXC ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে
TVS তাদের Jupiter 125 মডেলে দুটি নতুন রঙ এনেছে—'আইভরি ম্যাট কপার ব্রোঞ্জ' এবং 'আইভরি এলিট গ্রিন'। এই রঙ দুটি আপাতত শুধুমাত্র DT SXC ভ্যারিয়েন্টেই পাওয়া যাবে। স্কুটারের লুকে নতুনত্ব এলেও, এর ইঞ্জিন বা প্রযুক্তিগত ফিচারে কোনও পরিবর্তন করা হয়নি।
35
হালকা ব্রাউন রঙের ছোঁয়া

নতুন রঙ দুটিকে ডুয়াল-টোন বলা হলেও, আসলে এতে তিনটি রঙের ছোঁয়া রয়েছে। কারণ স্কুটারের, সিটটি ডার্ক ব্রাউন রঙের এবং ফুটবোর্ডের চারপাশে রয়েছে হালকা ব্রাউন রঙের ছোঁয়া. যা এtiর ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সামনের মাডগার্ড, হেডল্যাম্প ও সাইড প্যানেলের মূল রঙের সঙ্গে বাকি বডি প্যানেল আইভরি রঙের।

45
কানেক্টিভিটি ফিচার সহ টপ ভ্যারিয়েন্টের দাম কত?

Jupiter 125 স্কুটারটি একাধিক ভ্যারিয়েন্টে পাওয়া যায়। এটির বেস মডেল অর্থাৎ, ড্রাম-অ্যালয় ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৭৮,৭০০ টাকা থেকে। ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টের দাম ৮৩,৯০০ টাকা। নতুন রঙে আসা DT SXC ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ৮৬,৭৫০ টাকা থেকে। পাশাপাশি কানেক্টিভিটি ফিচার সহ টপ ভ্যারিয়েন্টের দাম ৮৯,০৬০ টাকা।

55
নিজেদের জায়গা আরও মজবুত করার চেষ্টা করছে

শহরের রাস্তায় চালানোর সুবিধা, ভালো মাইলেজ, দৈনন্দিন ব্যবহারের জন্য আদর্শ ডিজাইন এবং আধুনিক কানেক্টিভিটি ফিচারের জন্য Jupiter 125 আগে থেকেই জনপ্রিয়। এবার নতুন রঙের সংযোজন হওয়ায় Honda Activa 125, Suzuki Access 125 এবং Hero Destini 125-এর মতো প্রতিযোগীদের বিরুদ্ধে TVS নিজেদের জায়গা আরও মজবুত করার চেষ্টা করছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories