VinFast Electric Scooters: TVS iQube, Ather Rizta-কে টেক্কা দিতে আসছে VinFast! ১৬৫ কিমি রেঞ্জের ৩টি নতুন স্কুটার

Published : Nov 20, 2026, 11:15 AM IST

VinFast Electric Scooters: ২০২৭ সালের মধ্যে ভারতীয় বাজারের জন্য ৩টি নতুন ইলেকট্রিক স্কুটার (Evo, Kyo, Kinet) আনছে ভিনফাস্ট। ১৬৫ কিলোমিটার রেঞ্জের এই স্কুটারগুলির বিস্তারিত জেনে নেওয়া যাক।

PREV
16
৩টি নতুন ইলেকট্রিক স্কুটার আনছে ভিনফাস্ট

ভিয়েতনামের বিখ্যাত ইভি কোম্পানি ভিনফাস্ট (VinFast) ২০২৭ সালের মধ্যে ভারতের জন্য ৩টি নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে আনছে। এগুলো তাদের ভিয়েতনামের মডেলের ওপর ভিত্তি করে তৈরি হলেও, ভারতের রাস্তা ও গ্রাহকদের কথা মাথায় রেখে বেশ কিছু বদল করা হবে। এন্ট্রি-লেভেলের Evo, ফ্যামিলি স্কুটার Kyo আর হাই-পারফরম্যান্স Kinet দিয়ে তারা বাজার মাত করতে চাইছে। সারা দেশে ডিলারশিপ আর চার্জিং স্টেশন তৈরির কাজও শুরু হয়ে গেছে।

26
ভিনফাস্ট Evo, Kyo ও Kinet: গ্রাহকরা কী আশা করতে পারেন?

শুধু নাম বদলে স্কুটারগুলো ভারতে আসবে না। ভারতের রাস্তার কথা ভেবে চ্যাসিস, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর আন্ডারসিট স্টোরেজে অনেক বদল আনবে কোম্পানি। স্কুটারগুলোর নতুন নামও হতে পারে। চূড়ান্ত দাম আর ফিচার এখনও জানা না গেলেও, ভিয়েতনামের মডেলে থাকা স্পেসিফিকেশনগুলো বেশ আকর্ষণীয়।

36
১. ভিনফাস্ট ইভো (VinFast Evo) নির্ভর ইলেকট্রিক স্কুটার

ভারতে ভিনফাস্টের সবচেয়ে সস্তা স্কুটার হতে পারে এটি। ভিয়েতনামের মডেলে ৩ বিএইচপি পাওয়ারের হাব-মাউন্টেড মোটর আছে। টপ স্পিড ঘণ্টায় ৭০ কিমি। ১.৫ কিলোওয়াট আওয়ারের এলএফপি ব্যাটারির পাশাপাশি চাইলে আরও একটি ব্যাটারি লাগানো যায়। ডাবল ব্যাটারিতে ফুল চার্জে ১৬৫ কিমি পর্যন্ত রেঞ্জ মিলবে। ফ্রন্ট ডিস্ক ব্রেক, ১২-ইঞ্চি চাকা, এলসিডি ডিসপ্লে আর ১২ লিটার স্টোরেজ থাকছে এতে।

46
২. ভিনফাস্ট কিও (VinFast Kyo) নির্ভর ইলেকট্রিক স্কুটার

এটি ফ্যামিলি স্কুটার হিসেবে মিড-রেঞ্জ সেগমেন্টে আসবে। ৪ বিএইচপি মোটর ও ৭০ কিমি টপ স্পিডের এই মডেলেও ডাবল ব্যাটারি লাগানোর অপশন থাকছে। ২টো ব্যাটারি থাকলে রেঞ্জ দাঁড়াবে ১৬০ কিমি। ১৪-ইঞ্চি চাকা, ব্লুটুথ টিএফটি ডিসপ্লে, স্মার্ট কি আর হিল-হোল্ড ফিচারের মতো আধুনিক সুবিধা মিলবে। দৈনন্দিন ব্যবহারের জন্য এতে ২১ লিটার বুট স্পেস রয়েছে।

56
৩. ভিনফাস্ট কিনেট (VinFast Kinet) নির্ভর ইলেকট্রিক স্কুটার

যারা একটু বেশি স্পিড আর পারফরম্যান্স চান, তাদের জন্য আসছে এই প্রিমিয়াম মডেল। ৭ বিএইচপি মোটর আর ২টো এলএফপি ব্যাটারি দিয়ে এটি ঘণ্টায় ৯০ কিমি বেগে ছুটতে পারে। ০ থেকে ৫০ কিমি স্পিড তুলতে সময় লাগে মাত্র ৬ সেকেন্ড। ফুল চার্জে রেঞ্জ ১৪৫ কিমি। ১৪-ইঞ্চি চাকা, টিএফটি ডিসপ্লে আর ২২ লিটার স্টোরেজ থাকছে। সাধারণ চার্জারে ফুল চার্জ হতে প্রায় ৯ ঘণ্টা সময় লাগবে।

66
ভারতের জন্য বিশেষ কী বদল থাকছে?

ভারতের রাস্তার পরিস্থিতি সামলাতে স্কুটারগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স আর বুট স্পেস বাড়ানো হবে। মোটর ও ব্যাটারিতেও দরকারি বদল হতে পারে। সবচেয়ে বড় কথা, স্কুটারগুলো ভারতেই তৈরি করার প্ল্যান করছে ভিনফাস্ট। ২০২৭ সালে লঞ্চের লক্ষ্যে ১৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪টি শহরে ডিলারদের সঙ্গে চুক্তিও করে ফেলেছে তারা। টিভিএস আইকিউব, বাজাজ চেতক আর আথার রিজটার মতো স্কুটারকে কড়া টক্কর দেবে ভিনফাস্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories