MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Auto
  • Mahindra XUV 3XO CNG: টার্বো ইঞ্জিন এবং ২৪ কিলোমিটার মাইলেজ, চলে এল মাহিন্দ্রার নতুন সিএনজি এসইউভি

Mahindra XUV 3XO CNG: টার্বো ইঞ্জিন এবং ২৪ কিলোমিটার মাইলেজ, চলে এল মাহিন্দ্রার নতুন সিএনজি এসইউভি

Mahindra XUV 3XO CNG: মাইলেজ ২৪.৭০ কিলোমিটার! সঙ্গে শক্তিশালী টার্বো ইঞ্জিন ও প্যানোরামিক সানরুফ। ভারতের বাজারে লঞ্চ হল মাহিন্দ্রা এক্সইউভি 3XO সিএনজি (Mahindra XUV 3XO CNG)।

2 Min read
Author : Subhankar Das
Published : Nov 18 2026, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
মাহিন্দ্রা এক্সইউভি 3XO সিএনজি
Image Credit : X

মাহিন্দ্রা এক্সইউভি 3XO সিএনজি

গাড়িপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে লঞ্চ হল মাহিন্দ্রার (Mahindra) জনপ্রিয় এসইউভি 'এক্সইউভি 3XO'-এর (Mahindra XUV 3XO CNG) নতুন সিএনজি ভ্যারিয়েন্ট। মডেলটির এক্স-শোরুম দাম শুরু হচ্ছে ৯.৯৯ লক্ষ টাকা থেকে। টাটা নেক্সন সিএনজি (Tata Nexon CNG) এবং মারুতি সুজুকি ব্রেজা সিএনজি-কে (Maruti Suzuki Brezza CNG) কড়া টেক্কা দিতে বাজারে নেমেছে এই গাড়িটি। এর মূল আকর্ষণ হলো দারুণ মাইলেজ এবং শক্তিশালী টার্বো ইঞ্জিন। ভারতে পেট্রোল, ডিজেল, ইলেকট্রিক এবং এখন সিএনজি—এই চার ধরনের পাওয়ারট্রেন অপশনে পাওয়া যাচ্ছে এমন দ্বিতীয় গাড়ি হল এক্সইউভি 3XO।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
24
ভ্যারিয়েন্ট ও দামের তালিকা
Image Credit : X

ভ্যারিয়েন্ট ও দামের তালিকা

গ্রাহকদের বাজেটের কথা মাথায় রেখে এই নতুন সিএনজি গাড়িটি মোট ৪টি ভ্যারিয়েন্টে আনা হয়েছে।

এক্সইউভি 3XO সিএনজি এমএক্স এজ (বেস মডেল) - ৯,৯৯,০০০ টাকা।

এক্সইউভি 3XO সিএনজি রেভএক্স এজ (ও) - ১০,৭৯,০০০ টাকা।

এক্সইউভি 3XO সিএনজি এএক্স৫ - ১১,১৯,০০০ টাকা।

এক্সইউভি 3XO সিএনজি রেভএক্স এ (টপ মডেল) - ১২,২৭,০০০ টাকা।

Related Articles

Related image1
Cheapest ADAS Cars: ২৪.৭৭ কিমি মাইলেজ এবং ৬টি এয়ারব্যাগ, বাজেটের দিক দিয়েও বেশ লাভজনক?
Related image2
Affordable Sunroof Cars: দাম ১০ লাখ টাকার মধ্যেই! দুর্দান্ত মাইলেজ এবং সঙ্গে এবার সানরুফ! সেরা ১২টি গাড়ি
34
২৪.৭০ কিমি মাইলেজ ও টার্বো ইঞ্জিন
Image Credit : X

২৪.৭০ কিমি মাইলেজ ও টার্বো ইঞ্জিন

সাধারণত বাজারে থাকা অন্যান্য সিএনজি গাড়িতে ন্যাচারাল অ্যাসপিরেটেড ইঞ্জিন থাকে। কিন্তু মাহিন্দ্রা এক্সইউভি 3XO সিএনজি-তে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ১.২ লিটারের টার্বো-পেট্রোল সিএনজি ইঞ্জিন। সিএনজি মোডেও এই ইঞ্জিন থেকে ১১০ বিএইচপি পাওয়ার এবং ২০০ এনএম পিক টর্ক পাওয়া যায়। টার্বো ইঞ্জিন থাকার কারণে, মাত্র ১১.৮ সেকেন্ডেই এই গাড়ি শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি তুলে নেয়। শক্তিশালী ইঞ্জিন হওয়া সত্ত্বেও, এক কেজি সিএনজিতে এটি ২৪.৭০ কিলোমিটার মাইলেজ দেয়। পেট্রোলের চড়া দামের হাত থেকে বাঁচতে, রোজকার অফিস যাতায়াত বা লং ড্রাইভের জন্য এটি একটি আদর্শ সিএনজি গাড়ি। চালকের সুবিধার জন্য এতে নরমাল, কমফোর্ট ও স্পোর্টস—এই তিনটি স্টিয়ারিং মোড দেওয়া হয়েছে।

44
প্যানোরামিক সানরুফ ও আধুনিক ফিচার
Image Credit : X

প্যানোরামিক সানরুফ ও আধুনিক ফিচার

বাইরের দিক থেকে দেখতে এই গাড়িটি একেবারে সাধারণ পেট্রোল এক্সইউভি 3XO-র মতোই আকর্ষণীয়। আর ভিতরের (Interior) অংশে প্রিমিয়াম লেদারেট সিট ও সামনের আর্মরেস্ট একে বেশ বিলাসবহুল লুক দিয়েছে। এটিতে রয়েছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইঞ্জিন স্টার্ট-স্টপ বোতাম, হাইট অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট বেল্ট, রিয়ার ওয়াইপার এবং ডলবি অ্যাটমস (Dolby Atmos) অডিও সিস্টেম। তবে সবথেকে বড় চমক হলো, এই দামের মধ্যেই গাড়িটিতে দেওয়া হয়েছে বিশাল প্যানোরামিক সানরুফ (Panoramic Sunroof)।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
অটো
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Honda Car Offers: হন্ডা গাড়িতে ১.৮৬ লক্ষ টাকা পর্যন্ত ছাড়, দেখে নিন নভেম্বরের অফারগুলি
Recommended image2
TVS Jupiter vs Honda Activa: পরিবারের সঙ্গে সফরের জন্য সেরা স্কুটার কোনটি? হন্ডা অ্যাক্টিভাকে টেক্কা দিচ্ছে টিভিএস জুপিটার
Recommended image3
Electric Scooter: সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার! দুর্দান্ত রেঞ্জ সম্পন্ন সেরা ৩টি ইলেকট্রিক স্কুটার কোনগুলি?
Recommended image4
Best Selling Cars: ওয়াগনআর থেকে নেক্সন, উৎসবের মরশুমে বাজার কাঁপাল সেরা ৫ গাড়ি
Recommended image5
Royal Enfield Himalayan 750: দুর্গম পথ জয় করতে হাজির হিমালয়ান ৭৫০! কবে লঞ্চ হচ্ছে? বুকিং-এর বিষয়ে বিশদে জেনে নিন
Related Stories
Recommended image1
Cheapest ADAS Cars: ২৪.৭৭ কিমি মাইলেজ এবং ৬টি এয়ারব্যাগ, বাজেটের দিক দিয়েও বেশ লাভজনক?
Recommended image2
Affordable Sunroof Cars: দাম ১০ লাখ টাকার মধ্যেই! দুর্দান্ত মাইলেজ এবং সঙ্গে এবার সানরুফ! সেরা ১২টি গাড়ি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved