ভারতের বাজারে তরুণ ও কলেজ পড়ুয়াদের কাছে Yamaha একটি অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড। বিশেষ করে YZF-R15 বাইকের ক্রেজ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সেই উন্মাদনাকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে Yamaha ভারতে তাদের নতুন সুপার স্পোর্টস মোটরসাইকেল YZF-R2 লঞ্চ করেছে। ১২ই আগস্ট থেকে ১০,০০০ টাকা টোকেন অ্যামাউন্টে এর প্রি-বুকিং শুরু হয়েছে। বাইকটি R15-এর চেয়েও শক্তিশালী সংস্করণ হিসেবে বাজারে এসেছে।
25
নতুন 204cc ইঞ্জিন, দুর্দান্ত পারফরম্যান্স
Yamaha R2 বাইকে রয়েছে একেবারে নতুন ২০৪cc সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড, DOHC ইঞ্জিন। এটি ১০,০০০ rpm-এ ২৬.৫ PS (২৬.১ bhp) পাওয়ার এবং ৮,০০০ rpm-এ ১৯.১ Nm টর্ক তৈরি করে। R15-এর SOHC ইঞ্জিনের পরিবর্তে এতে ডুয়াল ওভারহেড ক্যামশ্যাফ্ট সেটআপ ব্যবহার করা হয়েছে। ফ্ল্যাগশিপ YZF-R1 বাইকের মতো এই R2-এর ইঞ্জিন ভালভগুলিতেও ডায়মন্ড-লাইক কার্বন কোটিং দেওয়া হয়েছে, যা ঘর্ষণ কমিয়ে বাইককে আরও মসৃণ ও দ্রুত চলতে সাহায্য করে।
35
সেগমেন্টের সবচেয়ে হালকা রেসিং মেশিন
এই বাইকের জন্য Yamaha একটি বিশেষ অল-নিউ ডায়মন্ড স্টিল ফ্রেম তৈরি করেছে, যার ওজন মাত্র ১৪ কেজি। KTM RC 200 এবং Hero Karizma XMR-এর মতো রেসিং বাইকের তুলনায়, Yamaha R2 মাত্র ১৪৯ কেজি কার্ব ওয়েট নিয়ে সেগমেন্টের সবচেয়ে হালকা বাইক হিসেবে রেকর্ড তৈরি করেছে।
Yamaha নতুন প্রজন্মের কথা মাথায় রেখে এই বাইকটিকে অ্যাডভান্সড ফিচারে ভরিয়ে দিয়েছে। এটিতে রয়েছে Yamaha রাইড কন্ট্রোল (YRC) সহ ৩টি রাইডিং মোড - স্ট্রিট, স্পোর্ট এবং রেইন। এছাড়াও রয়েছে ৫-ইঞ্চির ফুল কালার TFT ডিসপ্লে, ট্র্যাকশন কন্ট্রোল, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ এবং ডুয়াল-চ্যানেল ABS। মিড এবং টপ মডেলে সেগমেন্ট-ফার্স্ট বাই-ডাইরেকশনাল কুইক শিফটার এবং বডি কালার অ্যালয় হুইল দেওয়া হয়েছে। R2 M প্যাকে প্রি-লোড অ্যাডজাস্টেবল সাসপেনশন, অ্যাডজাস্টেবল লিভার, স্মার্ট কি সিস্টেমের মতো ফিচারও রয়েছে।
55
দাম কত? কবে থেকে পাওয়া যাবে?
Yamaha R2 মডেলটি ৩টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। বেস ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ২.৩০ লক্ষ টাকা, কুইক শিফটার ভ্যারিয়েন্টের দাম ২.৩৯ লক্ষ টাকা এবং টপ ভ্যারিয়েন্ট YZF-R2 M-এর দাম ২.৫৩ লক্ষ টাকা। এই বাইকগুলি শুধুমাত্র Yamaha-র ব্লু স্কোয়ার ডিলারশিপে পাওয়া যাবে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে বাইকের ডেলিভারি শুরু হবে।