মিমিকে মেকআপ ছাড়া ভয়ঙ্কর লাগে, এমনই মন্তব্য করে বসলেন অঙ্কুশ

Published : Nov 01, 2020, 09:50 PM IST
মিমিকে মেকআপ ছাড়া ভয়ঙ্কর লাগে, এমনই মন্তব্য করে বসলেন অঙ্কুশ

সংক্ষিপ্ত

মিমি চক্রবর্তীর হ্যালোউইন ভিডিও পোস্ট হতেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল মিমিকে নিয়ে ঠাট্টা করার সুযোগ ছাড়লেন না অঙ্কুশ মেকআপ নিয়ে মন্তব্য করলেন অভিনেতা

মিমি চক্রবর্তীর হ্যালোউইনের ভিডিওতে শোরগোল নেটদুনিয়ায়। একটি অ্যাপের মাধ্যমে হ্যালোউইন ফিল্টার ব্যবহার করেছেন মিমি। সেই ভিডিও পোস্ট করতেই তাঁর ভক্তদের আগেও ছুঁটে এলেন অঙ্কুশ হাজরা। অঙ্কুশ তাঁর হ্যালোউইনের পোস্টে লিখেছেন, "এবাবা! মেকআপ তুলতে গেলি কেন।" অঙ্কুশের এই মন্তব্যের পরই মিমি লিখেছে, "আমার ইচ্ছে।" মিমিকে নিয়ে ঠাট্টা করার কোনও সুযোগই ছাড়েন না অঙ্কুশ। 

এই পোস্টেই ভক্তদের মধ্যে ছুটেছে হাসির ফোয়ারা। অঙ্কুশ হাজরার সেন্স অফ হিউমার নিয়ে কোনও সন্দেহ নেই। কমেডির দিক থেকে তাঁর টলিউডে জুড়ি মেলা ভার। নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে অঙ্কুশের কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কমিক টাইমিং নিয়েও তিনি প্রায়সই প্রশংসিত হতে থাকেন। সম্প্রতি সেই সেন্স অফ হিউমারের জেরেই প্রকাশ্যে এল অঙ্কুশের ভিন্ন রূপ। 

আরও পড়ুনঃকীসে সবচেয়ে বেশি নেশা থাকে, উত্তর রয়েছে 'কৃষ্ণকলি'র কাছে

 

একটি অ্যাপের বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেকে ফের কমেডি কিং হিসাবে প্রমাণ করেছেন তিনি। কিছু ফিল্টারে মেয়েদের ফিল্টার আবার কিছু ফিল্টারে ছেলেদের ফিল্টার। বিভিন্ন রূপে সেজে উঠলেন অঙ্কুশ। তাঁর এই ফিল্টারের চটে নেটিজেনদের পেটে হাসতে হাসতে প্রায় খিল ধরে গিয়েছে। এমনই কমেন্ট করে চলেছে সকলে। একের পর এক ছবি পোস্ট করে গিয়েছেন অঙ্কুশ। সেখানে তাঁর প্রিয় বন্ধু বিক্রম লিখেছেন, "প্রযোজককে জানিয়ে দিলাম, নায়িকা পাওয়া গিয়েছে।"  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা