কীসে সবচেয়ে বেশি নেশা থাকে, উত্তর রয়েছে 'কৃষ্ণকলি'র কাছে

Published : Nov 01, 2020, 06:21 PM ISTUpdated : Nov 01, 2020, 09:02 PM IST
কীসে সবচেয়ে বেশি নেশা থাকে, উত্তর রয়েছে 'কৃষ্ণকলি'র কাছে

সংক্ষিপ্ত

কোন জিনিসে নেশা সবচেয়ে বেশি থাকে উত্তর রয়েছে 'কৃষ্ণকলি'র কাছে ভিডিওতে জবাব দিলেন তিয়াশা নিমেষে ভাইরাল টেলি সুন্দরী

বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক 'কৃষ্ণকলি' নিয়ে দর্শকমহলের উত্তেজনা সর্বাদই তুঙ্গে। উত্তেজনার কারণ অবশ্যই ধারাবাহিকের প্রধান অভিনেতা অভিনেত্রী। তিয়াশা রায় এবং নীল ভট্টাচার্যকে নিয়ে দর্শকদের উৎসাহ মাত্রাছাড়া। তাঁদের নিয়ে একের পর এক ফ্যানপেজ তৈরি হয়। যার জেরে দু'জনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে নজর সরে না কারও। সোশ্যাল মিডিয়াতেই এবার পোস্ট করলেন নিজের মজার ভিডিও। যেখানে তাঁকে একটি মজার লাইনে লিপসিঙ্ক করতে দেখা গিয়েছে।

কোন জিনিসে সবচেয়ে বেশি নেশা থাকে। তিয়াশার মতে পড়ার বইতেই সবচেয়ে বেশি নেশা থাকে। যার কারণে বই খুললেই ঘুম চলে আসে। ভিডিওতে তাঁর কিউটনেস যেন অন্ত নেই। এমনটাই বলছে তাঁর ভক্তরা। পুজোর মধ্যে তিয়াশার বিভিন্ন ছবি ভিডিও প্রকাশ্যে আসে। তিয়াশার সোশ্যাল মিডিয়া ফ্যান অ্যাকাউন্ট থেকেই পাওয়া যায় নানা তথ্য। সম্প্রতি সেই অ্যাকাউন্টে নজর রাখতেই ধরা পড়েছিল তিয়াশার প্লেডেট। অনস্ক্রিন স্বামী নাকি অফস্ক্রিন স্বামী, তিয়াশার প্লেডেট কে, এই নিয়ে নেটদুনিয়ায় চলছে দ্বন্দ্ব। ইনস্টাগ্রাম রিল ভিডিও করে পোস্ট করেছেন তিয়াশা। ব্যাকগ্রাউন্ডে প্লেডেট গানটি। এই পপ গানটি নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়। 

আরও পড়ুনঃকত বড় হল ইউভান, শুভশ্রী নয়, অন্য কারও কোলে ছেলে, ছবি পোস্ট রাজের

 

সোশ্যাল মিডিয়ায় এর বহু টিকটক ভিডিও পোস্ট হয়েছিল এক সময়। এখন রিল ভিডিও পোস্ট করে চলে একাধিক নেটিজেনরা। নেটদুনিয়ার এই ট্রেন্ডে গা ভাসালেন তিয়াশা। প্লেডেটের সঙ্গে একটি ভিডিও করেছেন তিয়াশা। লাল রঙের কোট ভিতরে কালো জামা। শর্ট হেয়ারকাটে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সেই ভিডিও পোস্ট করতেই তাঁকে ভক্তরা প্রশ্ন করে চলেছে, তাঁর প্লেডেট আসলে কে। অনস্ক্রিন স্বামী নীল ভট্টাচার্য নাকি অফস্ক্রিন স্বামী সুবান। অবশ্য তাঁর দুই স্ক্রিনের স্বামীর সঙ্গে তিয়াশাকে দেখতে পছন্দ করে দর্শকমহল।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা