করোনামুক্ত জিতের বাবা-মা, দীর্ঘ ২২ দিনের লড়াইয়ের পর স্বস্তিতে টলিপাড়ার 'বস'

Published : May 27, 2021, 07:56 AM ISTUpdated : May 27, 2021, 08:02 AM IST
করোনামুক্ত জিতের বাবা-মা, দীর্ঘ ২২ দিনের লড়াইয়ের পর স্বস্তিতে টলিপাড়ার 'বস'

সংক্ষিপ্ত

করোনামুক্ত হলে অভিনেতা জিতের বাবা ও মা দীর্ঘ ২২ দিনের লড়াইয়ের পর অবশেষে স্বস্তিতে জিৎ সোমবার বাবা ও মায়ের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে  সমস্ত শুভাকাঙ্খীদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন জিৎ  

করোনাকে জয় করে সম্পূর্ণ সুস্থ হলেন টলিপাড়ার অভিনেতা জিতের বাবা ও মা। একটানা দীর্ঘ ২২ দিনের লড়াইয়ের পর অবশেষে স্বস্তিতে জিৎ এবং তার পরিবার। গত ২০ এপ্রিল করোনায় আক্রান্ত  হয়েছিলেন টলিউডের বস জিৎ।  কোভিডে আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছিলেন অভিনেতা। এও জানিয়েছিলেন করোনার ভ্যাকসিন নেওয়া সত্ত্বেও  রিপোর্ট পজিটিভ আসে অভিনেতার। তবে যখনই করোনাকে জয় করে কোভিড নেগেটিভ হয়েছেন অভিনেতা তার ঠিক পরেই করোনায় আক্রান্ত অভিনেতার বাবা ও মা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই খবরও জানিয়েছিলেন জিৎ। গত সোমবার বাবা ও মায়ের টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুুন-এ কী কান্ড, স্ত্রী দেবলীনার অভিযোগে শেষমেষ কোথায় লুকোলেন গৌরব, ভিডিও ভাইরাল নিমেষে...

সোশ্যাল মিডিয়ায় জিৎ জানিয়েছেন,'আমি খুবই খুশি হয়েছি। আমার বাবা ও মা দুজনেরই কোভিড রিপোর্টে নেগেটিভ। এবং দুজনেই এখন ভাল আছেন। সমস্ত শুভাকাঙ্খীদের অসংখ্য ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন'। গত ১৬ মার্চ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন জিৎ। সেই ছবিও সোশ্যাল  মিডিয়ায় পোস্ট করেছিলেন অভিনেতা। তবু করোনার থেকে শেষরক্ষা হয় নি। ফের কোভিডের কবলে পড়েছিলেন অভিনেতা। 

 

 

করোনার ত্রাস ভয়ঙ্কর আকার ধারণ করছে গোটা বিশ্বে। হু হু করে বাড়ছে  করোনা আক্রান্তের সংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের হার। বলি থেকে টলি করোনা যেন হানা দিয়েছে বিনোদন জগতে। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের গ্রাস করেছে করোনা ভাইরাস। এর পাশাপাশি সকলকে সাবধান থাকার বার্তাও দিয়েছেন জিৎ। সকলকে সুস্থ থাকার পরামর্শ দিয়ে জিৎ জানিয়েছেন, সকলে দয়া করে মাস্ক পরুন। সোশ্যাল ডিসট্যান্স মেনে চলুন। বারবার হাত ধুয়ে নিন, স্যানিটাইজ করুন। বর্তমানে ডান্স বাংলা ডান্স রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে দেখা যাচ্ছে টলিপাড়ার বস-কে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা