'হাফ প্যান্ট হাফ স্যালারি ফুল প্যান্ট ফুল', নয়া বার্তা অনিবার্ণের

Published : Jan 09, 2020, 10:04 AM ISTUpdated : Jan 09, 2020, 10:06 AM IST
'হাফ প্যান্ট হাফ স্যালারি ফুল প্যান্ট ফুল', নয়া বার্তা অনিবার্ণের

সংক্ষিপ্ত

সৃজিতের 'দ্বিতীয় পুরুষ' ছবির  সবচেয়ে বড় চমক অনির্বাণ ভট্টাচার্য ছোট ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একের পর এক চমক দিচ্ছেন পরিচালক মুহূর্তের মধ্যে অনির্বাণ ভট্টাচার্যর সংলাপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় পুরোনো ছবির রেশ টেনেই এই ছবির গল্প আসতে চলেছে

দীর্ঘ ৮ বছর বছর ব্লকবাস্টার ছবি 'বাইশে শ্রাবণ'-এর সিক্যুয়েল নিয়ে আসছে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং ছবি 'দ্বিতীয় পুরুষ'। যদিও সিক্যুয়েল নিয়ে বেশি মাতামাতি সাধারণত বলিউডেই দেখা যায়। বলিউডে এর চলও অনেক বেশি। তবে বলিউডের গন্ডি পেরিয়ে টলি ইন্ডাস্ট্রিতেও এবার আসতে চলেছে সিক্যুয়েল।  'বাইশে শ্রাবণ'-এর পর 'দ্বিতীয় পুরুষ' ছবিকেও দর্শক যে গ্রহণ করবেন তা কিন্তু নিশ্চিন্তে বলাই যায়।আগেই জানা গিয়েছিল ছবির বেশ কিছু চরিত্রদের দেখা যাবে এই ছবিতে। পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, ঋতব্রত মুখোপাধ্যায়, এবং নয়া সংযোজন অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে আবারও ফিরতে চলেছেন সৃজিত। পুরোনো ছবির রেশ টেনেই এই ছবির গল্প আসতে চলেছে। তবে এবারের খেলাটা আরও কঠিন। প্রতিটি পরতে পরতে রয়েছে রহস্য-রোমাঞ্চ।

আরও পড়ুন-সমুদ্রের ধারে হলুদ ফ্রকেই বাজিমাত, মুহূর্তে ভাইরাল 'নমকিন নীনা'র ভিডিও...

সৃজিতের 'দ্বিতীয় পুরুষ' ছবির  সবচেয়ে বড় চমক অনির্বাণ ভট্টাচার্য। এর আগে তাকে যত চরিত্রে দেখা গেছে, এটা যেন সবকিছুকে ছাপিয়ে গেছে।  কিছুদিন আগেই কালো, লাল চেকের হাফ প্যান্ট, এবং ধুসর রঙের স্লিভলেস একটি ম্যান্ডোতে ধরা দিয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন অভিনেতা। চুলের স্টাইল, মেক আপে যেন অনিবার্ণকে চেনা দায়। তার চরিত্রের নাম খোকা। খোকাকে নিয়েই যেন ব্যস্ত দর্শককূল। ছবির ট্রেলারও ইতিমধ্যে নজর কেড়েছে। কিন্তু ছবির প্রমোশনের জন্য নতুন  ব্যবস্থা নিয়েছেন পরিচালক। ছোট ছোট ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একের পর এক চমক দিচ্ছেন। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন-অন্তর্বাসে সারা, একের পর এক হট ছবিতে তোলপাড় নেটদুনিয়া...

ভিডিওটিতে দেখে প্রত্যেকেই অবাক হয়ে গেছে। যেখানে দেখা যাচ্ছে, খোকা ওরফে অনিবার্ণ অফিসে ঢুকেছে হাফ প্যান্ট পরে। তিনি কেন এই পোশাক পরেছেন এই প্রশ্ন করাতেই তার সটান উত্তর, 'হাফ প্যান্ট হাফ স্যালারি,ফুল প্যান্ট ফুল,'। মুহূর্তের মধ্যে তার এই সংলাপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই খোকাকে দেখার জন্য ছবিটা যে দেখতে হবে তা একপ্রকার নিশ্চিত। দেখে নিন ভিডিওটি।


এছাড়াও ছবিতে ছোট একটি চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে।সাধারণত এই ধরণের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে আবিরকে খুব একটা দেখা যায় না। সৃজিতের কারণেই এই চরিত্রটা তিনি করছেন, জানিয়েছেন আবির। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে গৌরব চক্রবর্তীকে।  এছাড়াও গেস্ট অ্যাপিয়ারেন্সে রয়েছেন বাবুল সুপ্রিয়, ঋদ্ধিমা ঘোষ, কমলেশ্বর মুখোপাধ্যায়। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

৭২ ঘন্টার মধ্যে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার যোগ্যতা আমার নেই: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Asha Bhosle Demise: সুচিত্রা সেন থেকে মুনমুন সেন, মা-মেয়ের জন্য গান আশা ভোঁসলের