Aparajita Apu Coming Episode: নিজের হাতে পিঠে রাঁধল অপু, পরিবারের সকলে মুখে হাসি ফেরানোর চেষ্টা

Published : Jan 25, 2022, 05:39 PM IST
Aparajita Apu Coming Episode: নিজের হাতে পিঠে রাঁধল অপু, পরিবারের সকলে মুখে হাসি ফেরানোর চেষ্টা

সংক্ষিপ্ত

সরস্বতী পুজোর বিশেষ আয়োজন, পরিবারের সকলকে সুখে রাখতে আবারও মরিয়া অপু! পারবে সে সফল হতে! 

জি বাংলা (Zee Bangla) সিরিয়াল অরাজিতা অপু (Aparajita Apu), এক কথায় বলতে গেলে এখন খানিক স্বস্তি ফিরছে অপুর পরিবারে। ধীরে ধীরে সকলকে নিয়ে আনন্দে সময় কাটানোর দিনগুলোতে ফিরে যেতে চায় অপু। সকলের জন্য বানিয়ে ফেলল পিঠে। সামনেই সরস্বতী পুজো। অপু পরিকল্পনা করে যে এবার সকলে মিলে আনন্দ করে থাকবে। কন্তু সবটা শুনে রীতিমত ভয় পেয়ে যায় অবলা। অন্য দিকে সুপর্নাকে নিয়ে এখনও বাড়িতে চলছে নানান ওঠাপড়া। 

ঠিক ভুলের বিচারে নিজেকে সঠিক প্রমাণ করতে পারলেও পরিবারের কাছে কি তাঁর মুখ থাকবে! স্বামীর ভুল মেনে নিতে নারাজ সুপর্দা। বাড়ির সেজ বইয়ের কপালে এত শোক, প্রথমটায় মিলছিল না স্বামী সোহাগ, পরবর্তীতে স্বামীর পরকীয়ার কথা জানতে পারা, যাওবা লোক দেখানো হলেও বরের থেকে ভালোবাসা জুটল সুপর্ণার কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়ালো অপু। ভাসুরের সব কেচ্ছা ফাঁস করে তাকে জেলে ভরল অপু, পলকে উধাও পরিবারের সুখ শান্তি, বিডিও হওয়ার পর থেকেও নানান ঝড়ের সম্মুখীন হতে হচ্ছে অপুকে। তবে বাইরের ঝড় সামলানো অপুর কাছে বাঁ হাতের খেল, তবে পরিবারের ঝড় সামলানোটাকি এতটাও সহজ! বোধ হয় নয়। আর তা এবাার হারে হারে বুঝতে পারছে অপু, সঠিক ন্যায় বিচার সব সময় সহজ হয় না। তা বুঝতে বাকি থাকল না তার। এরই মধ্যে মিলেছিল দ্বৈপায়নের মৃত্যু সংবাদ। তাতেই সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিল সম্পূর্ণা। তবে বর্তমানে প্রমাণিত বেঁচে আছে দ্বৈপায়ন, এবার কি করবে অপু! সবটা পরিকল্পনা করা শুরু করে সে নতুন করে। সকলেই যখন একযোগে অপুর সমালোচনা করতে ব্যস্ত, ঠিক তখনই অপুর (Apu) চোখে পড়ে দ্বৈপায়ন। সে টের পায়, বেঁচে আছে বাড়ির সেজ ছেলে। সকাল হতেই সকলকে তা জানাতে আকাশ থেকে পড়ে সকলে। আর ঠিক তখনই খোলসা করে দীপু, লকাপে যিনি মারা গিয়েছেন, তিনি আসলে দ্বৈপায়ন নন, তিনি হলেন চোর, আর পালিয়ে গিয়েছে যে সেই হল দ্বৈপায়ন। 

আরও পড়ুনঃ Bengali Serial: শীঘ্রই ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা আঢ্য, দেখা দেবেন লক্ষ্মী কাকিমার সাজে

আরও পড়ুন- Mouni Roy : গ্র্যান্ড রিসেপশন বন্ধ, কারা কারা উপস্থিত থাকছেন মৌনির 'বিচ ওয়েডিং'-এ

আরও পড়ুন- Uma Shooting set Unseen Photo: রমরমিয়ে চলছে উমার শ্যুটিং, রইল বেশ কিছু সেটের

বাড়ির ছোট বউ মা অর্থাৎ অপুর চাঞ্চল্য পাশাপাশি বুদ্ধি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে দর্শকেরা। মিষ্টি স্বভাবের এই মেয়েটির চোখে অনেক বড় স্বপ্ন, সংসার করা তার জন্য বেশ কঠিন ছিল, কারণ দিনরাত্রি সে স্বপ্ন দেখত একটি বড় চাকরি করার। বর্তমানে এই সিক্যুয়েল টানটান উত্তেজনা অপরাজিত অপু ধারাবাহিকে। অপুর ভাগ্যে কি লেখা আছে তা জানতে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ঠিক রাত্রি সাড়ে আটটায়।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা