করোনা মুক্ত হয়ে সেরে উঠবে বাংলা, কথা দিলেন টলিউড তারকারা

Published : Apr 20, 2020, 02:31 PM ISTUpdated : Apr 20, 2020, 02:34 PM IST
করোনা মুক্ত হয়ে সেরে উঠবে বাংলা, কথা দিলেন টলিউড তারকারা

সংক্ষিপ্ত

রাজ চক্রবর্তীর উদ্যোগে বাংলা ফের হাসবে। মুক্তি পেল বাংলা হাসবে আবার গানটি। করোনা মোকাবিলায় লড়বে গোটা টলিউড।

বিভিন্ন জায়গা, একই ফ্রেম। টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা করোনা মোকাবিলায় নিলেন নয়া পদক্ষেপ। নেপথ্যে রাজ চক্রবর্তী 'এই বাংলা আমার হাসবে আবার', করোনার বিরুদ্ধে লড়ার বাংলার নতুন অ্যান্থেম। দুদিন আগেই ভাইরাল হয়েছিল গানের টিজার। আজ মুক্তি পুরো গানটি। রাজ চক্রবর্তীর পরিচালনায় তৈরি হয়েছে এই গান। 

আরও পড়ুনঃবিয়ের তেরো বছর পরও একই প্রশ্ন, অভিষেক-ঐশ্বর্যের সম্পর্কের সবটাই কি শো অফ

শুভশ্রী গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, পাওলি দাম, হৃত্বিক চক্রবর্তী, বনি সেনগুপ্ত এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এই গানটিতে। গানের কথাগুলি লিখেছেন প্রসেন। গেয়েছেন নিকিতা গান্ধী এবং শাশ্বত সিং। গিটার হাতে গান গাইতে দেখা গেল পরমব্রত এবং সায়ন্তিকাকে। অন্যদিকে ড্রামে জ্যামিং করলেন যীশু। প্রসঙ্গত, করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে বারো হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছিল একুশ দিন। তবে এবার বেড়ে গেল লকডাউনের সময়সীমা। 

আরও পড়ুনঃদীর্ঘদিনের সম্পর্কে ইতি, কেমন আছেন আমির কন্যা

মে মাসের তিন তারিখ পর্যন্ত চলবে লকডাউন। লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

আইনি নোটিসের পর এবার পুলিশ, বনগাঁয় শো-বিতর্কে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ তনয় শাস্ত্রী
জেনে নিন এ সপ্তাহে TRP তালিকায় কে কাকে দিল টেক্কা, দেখে নিন জয়জয়কার কোন সিরিয়ালের