সুইমিংপুলের নীল জলে শরীর ডুবিয়ে হট পোজ, ভেজা চুলে শিহরণ জাগালেন দিতিপ্রিয়া

Published : Aug 24, 2022, 02:37 PM IST
সুইমিংপুলের নীল জলে শরীর ডুবিয়ে হট পোজ, ভেজা চুলে শিহরণ জাগালেন দিতিপ্রিয়া

সংক্ষিপ্ত

নেটদুনিয়ায় অ্যাক্টিভ দিতিপ্রিয়া রায় হামেশাই ভক্তদের মনে জায়গা করে নেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় উষ্ণ ছবি শেয়ার করে ভক্তদের রাতের ঘুম উড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। সুইমিংপুলের নীল জলে শরীর ভিজিয়ে ডুব দিয়েছেন দিতিপ্রিয়া রায়। ভিজে চুল, নো মেক লুকে অভিনেত্রীর চোখের চাহনিতে পাগল হয়েছেন ভক্তরা। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া।

গতে বাধা দীর্ঘ ৪ দিনের ইমেজকে ভেঙে চুরে এবার নয়া অবতার হাজির সকলের প্রিয় রানিমা। আটপৌরে শাড়ি, সাবেকি গয়না, কন্ঠীর মালা এসব এখন অতীত। রানিমার খোলস ছেড়ে বয়েজ কাট চুল, সরু ফিতের পোশাকে হামেশাই ঝড় তুলছেন দিতিপ্রিয়া রায়। জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানি রাসমণি দিয়ে অভিনয় শুরু করেছিলেন দিতিপ্রিয়া। যা খুব সহজেই দর্শকদের মনে জায়গা করে নেন। জীবনের উনিশটা বসন্ত পেরিয়ে সদ্যই কুড়িতে পা দিয়েছেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। ছোট বয়স থেকেই সকলের মধ্যমণি দিতিপ্রিয়া।  নিজের অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে বারবার প্রমাণ করে দিচ্ছেন দিতিপ্রিয়া রায়। 

নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করার ইচ্ছেপ্রকাশও করেছিলেন তিনি । এমনকী এমন একটা চরিত্র নিজের জন্য বাছতে চান  যেটা তার বয়সের সঙ্গে মানানসই। আর নিজের কথা মতোই একেবারে ভোল পাল্টে মর্ডান লুকে ধরা দিলেন দিতিপ্রিয়া। নেটদুনিয়ায় অ্যাক্টিভ দিতিপ্রিয়া রায় হামেশাই ভক্তদের মনে জায়গা করে নেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় উষ্ণ ছবি শেয়ার করে ভক্তদের রাতের ঘুম উড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। সুইমিংপুলের নীল জলে শরীর ভিজিয়ে ডুব দিয়েছেন দিতিপ্রিয়া রায়। ভিজে চুল, নো মেক লুকে অভিনেত্রীর চোখের চাহনিতে পাগল হয়েছেন ভক্তরা। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ছবিতে লাইক ও কমেন্টের সংখ্যা আকাশছোঁয়া।

 

 

সম্প্রতি এসভিএফের নতুন মিউজিক ভিডিও 'দেখেছি রূপসাগরে'-তে অনবদ্য অভিনয়ে সকলকে মুগ্ধ করেছেন দিতিপ্রিয়া রায়। এই নতুন মিউজিক ভিডিওতে জুটি বেঁধেছেন দিতিপ্রিয়া-দিব্যজ্যোতি। এই প্রথমবার মিউজিক ভিডিওতে জুটি বাঁধলেন দিতিপ্রিয়া-দিব্যজ্যোতি। সকলের প্রিয় চেনা সুরকে নতুন ছন্দে, নতুন আঙ্গিকে সাজিয়েছেন অরিন্দম। গানটি গেয়েছেন মাহতিম সাকিম ও সূচনা শেলি।  সম্প্রতি মুক্তি পেয়েছে পরিচালক অতনু বসুর অচেনা উত্তম। ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। ছোটপর্দা থেকে দূরে গিয়ে বড়পর্দায় প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন দিতিপ্রিয়া।  'অভিযাত্রিক' দিয়েই বড়পর্দায় হাতেখড়ি দিতিপ্রিয়ারা। বেশ কিছু ছবির কাজও রয়েছে দিতিপ্রিয়ার হাতে। গসিপ-প্রেমের গুঞ্জন- নতুন কাজ, দিতিপ্রিয়ায় মজে সাইবারবাসী। সাদা-কালোয় ফিরে এসেছে সত্যজিৎ রায়ের অপু-অপর্ণা। পরিচালক শুভ্রজিৎ মিত্রের 'অভিযাত্রিক'-এ অর্জুন চক্রবর্তীর বিপরীতে দেখা গেছে দিতিপ্রিয়া রায়কে। এছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে 'আয় খুকু আয়' সিনেমায় অভিনয় করেছেন দিতিপ্রিয়া। তবে সিনেমার আগে হইচই-এর জনপ্রিয় ওয়েবসিরিজ দিয়েই কামব্যাক করেছেন দিতিপ্রিয়া। হইচই-এর জনপ্রিয় ওয়েবসিরিজ তানসেনের তানপুরা-র তৃতীয় সিজনেই দেখা গেছে দিতিপ্রিয়াকে। আপাতত মুক্তির অপেক্ষায় দিতিপ্রিয়ার আগামী ছবি  'কলকাতা চলন্তিকা'।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা