বাংলাদেশে মুক্তি পেতে চলেছে বিবাহ অভিযান, সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করলেন নুসরত ফারিয়া

Published : Jul 29, 2019, 06:03 PM IST
বাংলাদেশে মুক্তি পেতে চলেছে বিবাহ অভিযান, সোশ্যাল মিডিয়ায় খবর শেয়ার করলেন নুসরত ফারিয়া

সংক্ষিপ্ত

বাংলাদেশে মুক্তি পেতে চলেছে বিবাহ অভিযান ঢাকায় সাংবাদিক বৈঠক করলেন নুসরত ফারিয়া শেষ থেকে শুরু ছবির পর বিবাহ অভিযান কলকাতার বক্স অফিসে ভালো সাড়া ফেলেছে এই ছবি

একের পর এক টলিউডের ছবি পাড়ি দিচ্ছে ঢালিউডে। এবার ঢাকাসহ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বিরসা দাশগুপ্ত পরিচালিত ছবি বিবাহ অভিযান। সেই ছবি মুক্তির খবরই এবার সোশ্যাল মিডিয়াতে জানালেন ছবির নায়িকা নুসরত ফারিয়া। টলিউডে এই ছবির মাধ্যমেই হাতে খড়ি তাঁর।

 

 

২১ জুন টলিউডে মুক্তি পেয়েছিল অঙ্কুশ, রুদ্রনীল ও অনিবার্ণ অভিনীত ছবি বিবাহ অভিযান। সেই ছবিই এবার পাড়ি দিল বাংলাদেশে। পর পর সপ্তাহে টলিউডের ছবি মুক্তি পাচ্ছে বলিউডে। কিডন্যাপ, শেষ থেকে শুরু ছবির পর এবার বিবাহ অভিযান। সেই ছবির মুক্তিকে ঘিরেই ঢাকায় সাংবাদিক বৈঠকে উপস্থিত হলেন ছবির নায়িকা নুসরত ফারিয়া। ঢাকায় এই ছবিকে কেন্দ্র করে এখন উত্তেজনা তুঙ্গে। 

হেনস্থার শিকার হয়েছিলেন রূপান্বিতা, দেবজয়! খুঁটিপুজোতেও সেই ঘটনা নিয়ে সরব দুই টেলি-তারকা

রুদ্রনীল ঘোষের লেখা চিত্রনাট্য অনুসারে তৈরি করা হয়েছিল এই ছবি। হাসি, রোম্যান্স ভরপুর ছবিকে ঘিরে টলিউডেও উত্তেজনা কিছু কম ছিল না। দুই বন্ধুর গল্প, যাদের বৈবাহিক জীবনে ছিল শান্তি অভাব, তাদের জীবন সামান্য রঙীন করে তোলার জন্যই ডেকে আনা নয়া সংকট। এরপরই গল্পের মোড় গিয়েছিল বদলে। টলিউডে এই ছবি বেশ সাড়া ফেলেছিল। এখন প্রেক্ষাগৃহে চলছে বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি। বাংলাদেশে এই ছবির শুভ মুক্তি আগামী ২৬ জুলাই।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?