'ভোর রাতে কথা বলেছিল বিদিশা, বুঝিনি ওটাই যে শেষ ফোন', বান্ধবীর মৃত্যুতে মুখ খুললেন দিয়া

Published : May 26, 2022, 04:19 PM ISTUpdated : May 26, 2022, 05:15 PM IST
'ভোর রাতে কথা বলেছিল বিদিশা, বুঝিনি ওটাই যে শেষ ফোন', বান্ধবীর মৃত্যুতে মুখ খুললেন দিয়া

সংক্ষিপ্ত

 তখনও শরীরে প্রাণ ছিল। কাতর কণ্ঠে বিদিশা ভোর রাতে শেষ ফোন করেছিল বান্ধবী দিয়াকে। অনুভবকে নিয়ে ভালবাসা আর আর তাঁর মিছে আশার কথা কি জানিয়েছিল বিদিশা, চলুন দিয়ার মুখ থেকেই জেনে নেওয়া যাক।

মডেল-অভিনেত্রী বিদিশা দে মজুমদারের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য। তখনও শরীরে প্রাণ ছিল। কাতর কণ্ঠে বিদিশা ভোর রাতে শেষ ফোন করেছিল বান্ধবী দিয়াকে। সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে চোখ ভিজে এল বিদিশার বান্ধবীদের। দিয়া জানিয়েছে, 'আত্মহত্যা'-র আগে ভোর রাতে বিদিশা ফোন করেছিল তাঁকে। অনুভবকে নিয়ে ভালবাসা আর আর তাঁর মিছে আশার কথা কি জানিয়েছিল বিদিশা, চলুন দিয়ার মুখ থেকেই জেনে নেওয়া যাক।

মৃত্যুর আগে শেষ বারের ফোন করেছিলেন বিদিশা

উল্লেখ্য, বুধবারই দমদমের নাগেরবাজার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে  উঠতি মডেল-অভিনেত্রী বিদিশা মজুমদারের -র দেহ। বিদিশা দে মজুমদারের অন্যতম বান্ধবী দিয়া দাস জানিয়েছেন, মৃত্যুর আগে শেষ বারের ফোন করেছিলেন বিদিশা। দিয়ার কথায়,  বুধবার ভোর ৪ টের সময় কথা আমার সঙ্গে। বিদিশা আমায় জানায়, ও ছেলেটাকে ছাড়া বাঁচতে পারবে না। আমার কাছে সব কিছুর প্রমাণও আছে। আমাকে বলেছিল, সব কিছু ডিলিট করে দিতে। কিন্তু আমি ডিলিট করিনি। কারণ আমায় ও আগেও বলেছে। কিন্তু আগেও অনেকবার বলায় আমি সিরিয়াস নিইনি। দিয়া আরও জানায়, মৃত্যুর আগে নাকি বিদিশা জানিয়েছিল, সে আর তার প্রেমিক অনুভবের সঙ্গে অন্য কারো সঙ্গে শেয়ার করতে পারছে না। কারণ অনুভবের অনেকগুলি গার্লফ্রেন্ড রয়েছে।' বিদিশার মৃত্যুর আগে শেষবারের মতো কথা দিয়ার সঙ্গেই নাকি বলেছিলেন বিদিশা। তবে সে রাতে তিনি কিছু কথা মেসেজেও বলে যান দিয়াকে। দিয়া জানিয়েছে, 'ও আমায় রাত ১ নাগাদ মেসেজ করেছিল।'

আরও পড়ুন, 'বিদিশার সঙ্গে রাত কাটাতে পারলে, কিন্তু মৃত্যুতে এলে না ', অনুভবের কথা শুনে বিস্ফোরক দিয়া

'ওর ক্যানসার ছিল না'

দিয়া জানায়, সেই মেসেজেও বিদিশা আত্মহত্যা করার কথা জানিয়েছিল। ও অনুভবকে ছাড়া বাঁচতে পারবে না, ও অন্য কোনও মেয়ের সঙ্গে অনুভবকে শেয়ার করতে পারবে না, বলেছিল বিদিশা। কিন্তু এমনতো কষ্ট পেয়ে প্রতিবারই বলে বিদিশা। তাই ক্যাজুয়ালিই নিয়েছিল কথাটা দিয়া। বোঝেনি তখনও যে, এটাই শেষবারের মতো কথা হতে চলেছে তার প্রিয় বন্ধুর সঙ্গে। অনুভবের সঙ্গে সঙ্গীতার সম্পর্কটা ৪ থেকে ৫ মাসের। তবে বিদিশার পাশাপাশি অনুভবের আরও ৩ জন গার্লফ্রেন্ড আছে বলে দাবি করে দিয়া। বলে তাঁর কাছে মেসেজে প্রমাণও আছে।' পাশাপাশি দিয়া আরও জানায় যে, সুইসাইড নোট বিদিশা যে ক্যানসার হয়েছে বলে লিখেছে, কথাটা মিথ্যে। ওর ক্যানসার ছিল না। ও আসলে ভীষণ ডিপ্রেসড ছিল। যেদিন থেকে অনুভব ওর জীবনে এসেছে, সেদিন থেকেই ও শুধু কান্নাকাটি করেছে।'

আরও পড়ুন, 'ছেলেটি মোটেই ভাল নয়', সাগ্নিকের গ্রাস থেকে বাদ যেত না নাকি পল্লবীর বান্ধবীরাও

আরও পড়ুন, লিভইনে ছিলেন পল্লবী, রাতে মোমো খেয়ে ছবিও করেন পোস্ট , 'আত্মহত্যা' মানতে নারাজ সহকর্মীরা

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা