বিবাহ অভিযান দেখে কী বুঝলেন সেন্সর বোর্ড, জানালেন অঙ্কুশ

Published : Jun 14, 2019, 06:18 PM IST
বিবাহ অভিযান দেখে কী বুঝলেন সেন্সর বোর্ড, জানালেন অঙ্কুশ

সংক্ষিপ্ত

সেন্সর বোর্ডে বিবাহ অভিযান সম্পূর্ণ এক পারিবারিক ছবি, জানালেন বোর্ড এই মন্তব্য ঘিরেই অঙ্কুশের মজার উক্তি আগামি শুক্রবারই ছবির মুক্তি

মজার ছবি বিবাহ অভিযান। আগামি শুক্রবারই মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এই ছবিই এবার পৌঁচ্ছল সেন্সর বোর্ডের কাছে। চুল চেরা বিচার করেই সেন্সর বোর্ড জানালেন কোনও আপত্তি নেই এই ছবিকে ঘিরে। মিলল ইউ মার্ক। বিরসা দাশগুপ্ত এই খবর প্রকাশ্যে আনার পরই মজার ছলে মন্তব্য করে বসলেন অভিনেতা অঙ্কুশ। 
দুই বন্ধুর বৈবাহিক জীবনের টানাপোড়েন গল্প বিবাহ অভিযান। বিয়ের কমলে পরে যাদের গলদ-ঘর্ম্য অবস্থা। কোনও মতে বৌয়ের হাত থেকে মিলুক মুক্তি, এই কামনা করেই দিন কাটে অঙ্কুশ ও রূদ্রনীলেন। ছবির প্রেক্ষাপট জুড়ে কেবলই দাম্পত্য কলহের ছবি উঠে আসতে দেখা যাবে। ফলেই যার সঙ্গে মিল খুঁজে পাবেন বহু বিবাহিত পুরুষ, এমনটাই বিশ্বাস অভিনেতা অঙ্কুশের। ফলেই পরিচালকের টুইটে রি-টুইট করে অঙ্কুশ লেখে -'সেন্সর বোর্ডও বুঝেছে, এটা সবার কষ্টের গল্প... লোকে দেখুক।'
বিবাহ অভিযান ছবির শ্যুটিং চলাকালিনই এই ছবির প্রেক্ষাপট ঘিরে নানা মজার গল্প উঠে আসতে থাকে। যার প্রথম ঝলক মিলেছিল ছবির ট্রেলার মুক্তির পরই। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির আইটেম গান, মিছরি দানা, যা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়া। ছবির শিরোনাম গান বা টাইটেল সং মুক্তি পেয়েছিল তার আগেই। সেই গানে মজার ছলে প্রকাশ্যে উঠে আসে বিয়ে নিয়ে নানা মজার প্রশ্নের উত্তর। যা দেখে এক কথায় বলাই চলে পারিবারিক এই ছবির প্রেক্ষাপট জমে ক্ষীর, এখন দেখার এই ছবি দর্শকের মন কতটা ছুঁতে পারে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?