কাঁধ থেকে খুলে পড়ছে দর্শনার পোশাক, সানডে নাইটে এই লুকেই ধরা দিলেন দর্শনা

Published : Dec 27, 2020, 10:44 PM ISTUpdated : Dec 28, 2020, 01:28 AM IST
কাঁধ থেকে খুলে পড়ছে দর্শনার পোশাক, সানডে নাইটে এই লুকেই ধরা দিলেন দর্শনা

সংক্ষিপ্ত

দর্শনা বণিকের শাইনি অবতার শর্ট ড্রেসে আগুন ধরালেন সোশ্যাল মিডিয়ায় অফ শোল্ডার পোশাকে দর্শনার নয়া অবতার ছবি দেখেই ঘাম ঝড়ল সাইবারবাসীর  

শীতের আমেজে তিলোত্তমায় শুরু হয়েছে নানা উৎসব। কোথাও বিয়েবাড়ি, কোথাও পার্টি, কোথাও সঙ্গীতের আসর, আবার কোথাও বড়দিনের আগে চলছে নানা প্রস্তুতি। এই বছরটা পুরোটাই কেটে গিয়েছে করোনা আবহে। তবুও আনন্দ উৎসবে কোনও ত্রুটি তেমন থাকেনি বহু মানুষের। অনুষ্ঠান, উৎসব মানেই মহিলাদের কাছে সাজগোজ। শীতকালে সাজগোজের বিষয়টি খানিক আলাদা। গরম পোশাকের মধ্যেও থাকবে ফ্যাশনের টাচ। 

সেই ফ্যাশনের ছোঁয়া নিয়ে হাজির দর্শনা বণিক। শীত জাঁকিয়ে পড়ার আগেই উইন্টার ফ্যাশন নিয়ে তাক লাগিয়েছিলেন দর্শনা। শীতের মাঝে নানা ফ্যাশনের আনাগোনা হলেও শর্ট ড্রেসে ধরা দিয়েছেন দর্শনা। রূপোলি রঙের সিক্যুয়েন্ড ড্রেসে ধরা দিয়ে নিজের সানডে লুক প্রকাশ করেছেন। কাঁধ থেকে খুলে পড়ছে ড্রেসের একদিক। তাতেই ঠিকরে পড়ছে দর্শনার হটনেস। এভাবেই তিনি নেটিজেনদের মুগ্ধ করে এসেছেন সর্বদা। দিন কতক আগে লাল রঙের লো নেক ড্রেসে ফ্যাশনের পাঠ পড়িয়েছিলেন সাইবারবাসীকে। 

আরও পড়ুনঃলেহেঙ্গায় ঠিকরে পড়ছে মনামীর ফ্ল্যাট অ্যাবস, ভিডিও দেখে চোখ কপালে উঠল সাইবারবাসীর

 

এমন স্লিম ট্রিম চেহারায় যেকোনও পোশাকেই যে তাঁকে মানাবে সেটাই স্বাভাবিক। সিক্যুয়েন্ড ড্রেসে অভিনেত্রীকে দেখে চোখ সরাতে পারছে না ভক্তরা। বড়দিনেও বড় চমক দিয়েছিলেন দর্শনা। লাল রঙের ড্রেসে সেজে তিনিই ছিলেন নেটদুনিয়ার সেক্সিয়েস্ট স্যান্টা। স্যান্টা টুপি পরে কোমর দুলিয়ে নাচছেন। সঙ্গে সকল ভক্তদের ফ্লাইং কিস দিয়ে বড়দিনের শুভেচ্ছাও জানাচ্ছেন। অভিনেত্রীর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও ক্রিসমাসের বিশেষ পোস্ট বলেই নয়, দর্শনার সমস্ত পোস্টেই অনুরাগীরা এতটাই উৎসাহ দেখান। দর্শনার সৌন্দর্য এবং হটনেসের তার কারণ। স্যান্টার পোশাক না পরেও সেই থিম মেনটেন করেছিলেন অভিনেত্রী।

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা