দিতিপ্রিয়ার গাঢ় ঠোঁটের নেশায় বুঁদ সাইবারবাসী, চাউনিতে মনে ঝড় তুললেন 'রাসমণি'

Published : Dec 13, 2020, 09:56 PM IST
দিতিপ্রিয়ার গাঢ় ঠোঁটের নেশায় বুঁদ সাইবারবাসী, চাউনিতে মনে ঝড় তুললেন 'রাসমণি'

সংক্ষিপ্ত

'রাণী রাসমণি'র দিতিপ্রিয়া রায়ের ভিন্ন অবতার ডার্ক লিপসে মোহময়ী হয়ে উঠেছেন অভিনেত্রী বেনারসিতে সেজে চোখের চাউনিতে মুগ্ধ করলেন আট থেকে আশিকে সাবেকিয়ানায় মডার্নাইজেশনের ছোঁয়া

টম বয়ইশ সাজ পোশাকে দেখা যায় তাঁকে সর্বদা। বয়েজ কাট চুলেই দিতিপ্রিয়া সাধারণত সাবলিল। ভারতীয় পোশাকে তাঁকে দেখা গেলেও টম বয়ইশ হেয়ারকাটেই নিজেকে মেলে ধরেন একেবারে অন্য রূপে। সেই রূপের পাশাপাশি একেবারে লেডি লাইক অবতারেও চমক দিতে থাকেন দিতিপ্রিয়া রায়। নিজের চেনা ছক ভেঙে সাবেকিয়ানায় ধরা দিলেন দিতিপ্রিয়া। তবে সাবেকিয়ানার সঙ্গে রয়েছে মর্ডানাইজেশনের ছোঁয়া। 

দিতিপ্রিয়াকে এমন রূপে চট করে দেখা যায় না। যার কারণে আট থেকে আশি এখন ঝুঁকেছে তাঁর প্রোফাইলের দিকেই। বেগুনি রঙের বেনারসি শাড়িতে ঠিকরে পড়ছে তাঁর রূপ। সেই রূপের বহরে চোখ সরাতে পারছে না সাইবারবাসী। বেগুনি শাড়ি, ঝোলা টানা দুল, নিচু করে খোঁপায় এ যেন এক অন্য দিতিপ্রিয়া। তবে নজর গিয়েছে তাঁর ডার্ক লিপস। গাঢ় ঠোঁটের মায়ায় দিতিপ্রিয়া বেঁধে ফেলেছেন অসংখ্য পুরুষকে। তাঁর চাউনি মনে ঝড় তুলেছে সকলের মনে। দিতিপ্রিয়া প্রতিটি সাজে সাবলিল। 

আরও পড়ুনঃবাহা-অর্চির প্রেমেকাহিনির দাপট হিন্দিতেও, 'ইষ্টি কুটুম'র রিমেক 'ইমলি'র রমরমা টিআরপির তালিকায়

 

তাঁর টম বয়ইশ লুক হোক বা শাড়ির সাবেকিয়ানা, প্রত্যেক সাজেই দিতিপ্রিয়া যেন অনন্যা। 'রাণী রাসমণি' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। শিশুশিল্পী হিসেবে কাজ করতে করতেই কখন যে রীতিমত লেডিলাইক হয়ে উঠেছেন তা খেয়ালই করা যায়নি। তবে এই পরিবর্তনে দিতিপ্রিয়া নিজের রূপের বহরেই যে সকলকে মুগ্ধ করেছেন নিজের লাবণ্যে। রাণী রাসমণি ধারাবাহিকে তাঁকে যে রূপে দেখা যায়, ব্যক্তিগত জীবনে একেবারে ভিন্ন অবতারে দেখা যায় তাঁকে। 

 

 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা