মাঝপথে বন্ধ সিনেমার শ্যুটিং, করোনা ভয়ে কলকাতা ফিরছেন মিমি

Published : Mar 17, 2020, 11:28 AM IST
মাঝপথে বন্ধ সিনেমার শ্যুটিং, করোনা ভয়ে কলকাতা ফিরছেন মিমি

সংক্ষিপ্ত

করোনার কারণেই মাঝপথে বন্ধ হতে চলেছে ছবির শ্যুটিং লন্ডন থেকে কলকাতা ফিরছেন মিমি বিদেশের কাজে গেলেও মিমির মন পড়ে রয়েছে এদেশে কলকাতা ফিরলে প্রত্যেককেই কোয়ারেন্টাইনে যেতে হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে

সারা দেশ জুড়ে করোনা আতঙ্কে নাজেহাল বিশ্ববাসী। একের পর এক শহরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ছে এই রোগ। যার জেরে বন্ধ হয়েছে একাধিক সিনেমাহল। তবে শুধু সিনেমাহলই নয়,  ধারাবাহিক থেকে ছবি মুক্তি একে একে সবই পিছিয়ে যাচ্ছে। বাতিল হয়েছে বেশ কিছু সিনেমার শ্যুটিং। কিন্তু করোনা ভয়ে সবাই কিন্তু পিছিয়ে নেই। অনেকেই কার্যত করোনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন।  তার মধ্যে রয়েছেন মিমি চক্রবর্তী। করোনাকে অগ্রাহ্য করে মিমি পৌঁছে গেছেন ব্রিটেনের বাকিং হামশায়ারে। 

আরও পড়ুন-করোনাকে বুড়ো আঙুল, চুম্বনে মত্ত হলেন রাজ-শুভশ্রী...

আপকামিং ছবি 'বাজি' র শ্যুটিং করতে ব্রিটেনে পৌঁছেছেন অভিনেত্রী। করোনা আতঙ্কের মধ্যেই লন্ডনের রাস্তায় দেদার চলছে সিনেমার শ্যুটিং।  কিন্তু করোনা ভয় কতটা গ্রাস করেছে মিমিকে তা জানতেই আগ্রহী হয়ে উঠেছে সকলেই। রাস্তার হোক বা ঘরের ব্যালকনিতে গেলেও মাস্ক মাস্ট। মাস্ক আর হ্যান্ডওয়াশের চাহিদাও যেন তুঙ্গে। কিন্তু ব্রিটেনের চেহারাটাই এখন উল্টো। মাস্ক না পরেই তারা এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে। আসলে ওখানকার মানুষ এমনিতেই এতটা স্বাস্থ্য সচেতন যে করোনা ত্রাস তাদের কাছে সেভাবে পৌঁছচ্ছে না। কিন্তু বিদেশের কাজে গেলেও মন পড়ে রয়েছে এদেশে।  করোনা নিয়ে আতঙ্কের নানা খবরে তিনিও উদ্বেগ হয়ে রয়েছেন।  করোনা আতঙ্কের মাঝেই শ্যুটিংয়ের চেহারাটাও পুরো ভিন্ন। গোটা ইউনিটের মুখে উঠেছে মাস্ক।  করোনা থেকে বাঁচতে সকলেই মাস্কেই ভরসা রেখেছেন। তবে এর মধ্যেই মাঝপথে বন্ধ হতে চলেছে শ্যুটিং। সূত্র থেকে জানা গেছে লন্ডন থেকে কলকাতা ফিরছেন মিমি।

আরও পড়ুন-দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৯, তিন রাজ্যের পর এবার বাংলায় বন্ধ সিনেমাহল...

আজ রাতের বিমানেই কলকাতা ফেরার উদ্দেশ্য রওনা দেওয়ার কথা। ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে মিমিকে। চলতি মাসের ১৮ তারিখের পর ৩১ তারিখ পর্যন্ত আর দেশে ফেরা যাবে না এই খবর শোনা মাত্রই তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্চের ৩১ তারিখ পর্যন্ত শ্যুটিংয়ের শিডিউল ছিল। কিন্তু করোনা জেরে তা আপাতত বন্ধ।  এমনকী এও মনে করা হচ্ছে কলকাতা ফিরলে প্রত্যেককেই কোয়ারেন্টাইনে যেতে হতে পারে।


আতঙ্কের আর এক নাম করোনা। এই করোনা আতঙ্ক এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। মুহূর্তের মধ্যে একজনের থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। একের পর এক অভিনেতা-অভিনেত্রীরাও করোনো নিয়ে আতঙ্কিত।  কিন্তু সাম্প্রতিক কালের এই ছবি যেন করোনার অন্য সুর গাইছে। সম্প্রতি  সোশ্যাল মিডিয়ায় মিমির শ্যুটিং-এর ছবি ভাইরাল হয়েছে। নিজেদের ইনস্টাগ্রামে  সেই  ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।সাংসদ হওযার পর এখনও পর্যন্ত কোন সিনেমায় দেখা যায় নি মিমিকে। তবে শীঘ্রই ড্রাকুলা স্যার -এ মিমি পর্দায় ফিরতে চলেছেন। মিমির বিপরীতে অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রঞ্জিত কন্যা, জানুন কোয়েল মল্লিকের শিক্ষাগত যোগ্যতা কতদূর
দেব-সায়ন্তিকার পর রাজনীতির ময়দানে কোয়েল মল্লিক, সোশ্যাল মিডিয়ায় হতাশা, তৃণমূলের বাকি প্রার্থী কারা?