ফের বড়পর্দায় ফিরছে আধুনিক গুপী-বাঘা, দেখে নিন নাম ভূমিকায় কে

Published : Jan 02, 2020, 11:13 AM ISTUpdated : Jan 02, 2020, 01:09 PM IST
ফের বড়পর্দায় ফিরছে আধুনিক গুপী-বাঘা, দেখে নিন নাম ভূমিকায় কে

সংক্ষিপ্ত

  আবার বড়পর্দায় ফিরতে চলেছে গুপী-বাঘা ছবির মিউজিক দেবজ্যোতি মিশ্রর গুপীর চরিত্রে  দেব এবং বাঘার চরিত্রে রাহুলকে অভিনয় করতে দেখা যাবে পুরোনো ছবির সঙ্গে সাজুয্য রেখে এখানেও তিনটি বর আছে

আবার বড়পর্দায় ফিরতে চলেছে গুপী-বাঘা। পরিচালক রঙ্গন চক্রবর্তীর পরিচালনায় আসতে চলেছে এই ছবি। তবে গুপী- বাঘার চরিত্রে কারা অভিনয় করছে সেখানেই রয়েছে চমক। দীর্ঘদিন ধরে এই নিয়ে জল্পনা চলে আসছিল। অবশেষে জট খুলল। গুপীর চরিত্রে  দেব এবং বাঘার চরিত্রে রাহুলকে অভিনয় করতে দেখা যাবে।

আরও পড়ুন-স্বাগত ২০২০, বলিউডে এখন চলছে 'হ্যাপি নিউ ইয়ার'-এর পালা...

'গুপী-বাঘা' ছবিটি একটি কাল্ট ছবি। এই কাল্ট ছবিকে নতুন ভাবে চলচ্চিত্রে আনা বেশ যথেষ্ঠ ঝুঁকির। নতুন ছবির পুরো কনসেপ্ট পুরোটাই রঙ্গনের। ছবিতে রয়েছে নানান চমক। নতুন ছবিতে গুপী গান করবে এবং বাঘা ড্রাম বাজায়। তাদের দুজনেরই ইচ্ছা ব্যান্ড খুলবে। কিন্তু পরিবারের বাধায় তা বাধ সাধে। পুরোনো ছবির সঙ্গে সাজুয্য রেখে এখানেও তিনটি বর আছে। তবে ভূতের বদলে তা হয়েছে মহীন। সেই সূত্রেই ছবির নাম 'গুপী-বাঘা ইন হাফগানিস্তান'।

আরও পড়ুন-নিকের ঠোঁটে প্রিয়ঙ্কার উষ্ণতা ভরা চুম্বন, বর্ষবরনের এই ছবি এখন ভাইরাল...

ছবির প্রযোজক হিসেবে সুরিন্দর ফিল্মসের নামও উঠে এসেছে। ছবির মিউজিক দেবজ্যোতি মিশ্রর। তবে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে তা এখনও ঠিক হয়নি। ছবির গল্প শুনে দেব নিজে থেকেই আগ্রহ জানিয়েছিলেন এবং নিজেই নাকি যোগাযোগ করেছিলেন রঙ্গনের সঙ্গে।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা